জেলায় জেলায় সংসার; এ কেমন প্রেমিক!

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৯:৩০ পিএম

ভিন্ন ভিন্ন পেশার মানুষের কিছুটা হলেও ভিন্ন রকম জীবন-যাপন। ট্রাক ড্রাইভারদের বেলায় যেন জেলায় জেলায় আপনজন।

আজকের আলোচনায় এমন একটা চরিত্র, যার নাম আব্বাস। সে একজন দুর্দান্ত প্রেমিক মানুষ। সাত জেলায় থাকা সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সে সুনিপুণভাবে সাত সংসার সামলায়। বৃদ্ধের সাথে বিয়ে হওয়া থেকে এক সুন্দরীকে বাঁচানোর পর সে নোরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে । এরপর শুরু হয় যত অশান্তি। আব্বাসের সাত রঙা রঙধনু বিবর্ণ হতে থাকে। এমনই একটি গল্পে অমিতাভ রেজা চৌধুরী ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজটি নির্মাণ করছেন । 

মজার বিষয় হলো, গতকাল থেকে ফেসবুকে ঘুরছে অভিনেতা মোশাররফ করিমের ছবিসহ একটি ড্রাইভিং লাইসেন্স। অবশ্য লাইসেন্সটি মোশাররফ করিমের বললে ভুল হবে। কারণ, এই অভিনেতার ছবি থাকলেও সেখানে নাম লেখা আব্বাস। ভক্তরা কেউ কেউ প্রশ্ন করছেন, তাহলে কি এই অভিনেতার আসল নাম আব্বাস। আর আসল নাম যদি আব্বাসই হয়, তাহলে কেন তিনি ট্রাক চালকের ড্রাইভিং লাইসেন্স করেছেন। এই প্রশ্নের উত্তর দিলেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।

মোশাররফ করিমকে এমন একটা ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, এটা নিয়ে আরও তিন বছর আগেই এই অভিনেতার সঙ্গে নাকি কথা হয় অমিতাভ রেজার। যাঁরা এখনো ঘটনা বুঝতে পারেননি, তাদের জন্য একটু খোলাসা করা যাক। এবার মোশাররফ করিমকে দেখা যাবে ট্রাক ড্রাইভারের চরিত্রে। ট্রাক নিয়ে সারা দেশে ঘুরবেন। গল্পটি শোনার সঙ্গে সঙ্গেই নাকি এই অভিনেতা তিন বছর আগেই জানিয়েছিলেন, ‘অমিতাভ ভাই, চলেন এই কাজটি করি।’

গতকাল হইচই একসঙ্গে ছয়টি ওটিটির কনটেন্টের নাম ঘোষণা করেছে। এর মধ্যে একটি ‘বোহেমিয়ান ঘোড়া’। তার কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম। অমিতাভ রেজা জানান, গল্প নিয়ে এখনই তেমন কিছু জানানো যাবে না। তবে প্লট সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে বলেন, ‘একজন ট্রাকচালক যে সারা দেশে ট্রাক নিয়ে ছুটে যান। মানুষটা খুবই রসিক। বিভিন্ন সময় এই আব্বাস চরিত্রটি ভিন্ন ভিন্ন ক্রাইসিসে পড়ে। সেগুলো কমেডি আকারে তুলে ধরা হয়েছে। আমি বলব, আমার গল্পটি কমেডি ঘারাণার।’

এর আগে রোড সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এই পরিচালক। সেখানে ঢাকা শহরের গল্প বললেও এবার একেবারেই ভিন্ন গল্প। ‘আমার এই গল্প প্রায় ১০ বছর আগের। এটা নিয়ে আমি সিনেমা বানাতে চেয়েছিলাম। পরে হইচইয়ের সঙ্গে কথা হয়। তারা গল্প শুনে পছন্দ করে। যে কারণে এখন ওয়েবের জন্য কাজটি করছি। আর দুই-তিন বছর আগে গল্পটি নিয়ে মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়। চরিত্রটি তার খুবই ভালো লাগে। ‘আব্বাস’ চরিত্রটিতে অনেক চমক আছে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে এর শুটিং করতে চাই।’ ‘বোহেমিয়ান ঘোড়া’ এই বছরই মুক্তি পাবে। তবে আর কারা থাকছে সেটা এখনো চূড়ান্ত নয়।

হইচইয়ের ‘মহানগর’ সিরিজে বাজিমাতের পর এবার ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে পাওয়া যাবে মোশাররফ করিমকে। সিরিজটি নির্মাণ করছেন ‘আয়নাবাজি’, ‘ঢাকা মেট্রো’ নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ট্রাকচালক আব্বাস চরিত্রে আসছেন তিনি, যিনি এক দুর্দান্ত প্রেমিক। সাত জেলায় সাত সংসার তার। অবশেষে আট বিয়ে নিয়ে বাঁধে গন্ডগোল।

এনএন
তিন বছরের অপেক্ষার পর অবশেষে গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কেনেডি’। কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন নামী উৎসবে প্রশংসা কুড়ানোর পর...
এই প্রথমবার তিনি ওটিটিতে নাম লেখালেন। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজটির মুক্তি উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো এক আয়োজন, প্রকাশ্যে এলো সিরিজটির ট্রেলার।
দেশের বিনোদন জগতে এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু সেই কথা এখন ইতিহাস। ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। ভেঙে যায় তাদের ১১ বছরের সংসার।...
বলিউডের সিনেমা 'লাপাতা লেডিস', একটি সাধারণ গল্প কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তা প্রমাণ করেছেন নির্মাতা কিরণ রাও। হলের চেয়ে ওটিটি প্লাটফর্ম নেটফিক্সে মুক্তি পাওয়ার পর বেশি আলোচনায় আসে ছবিটি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর