৮ মিনিটে ৩৫ কোটি রুপি পারিশ্রমিক!

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম

জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখনো অভিনয়ে নিয়মিত ৫৪ বছর বয়সী অজয়। প্রতি সিনেমার জন্য নিয়ে থাকেন মোটা অঙ্কের পারিশ্রমিক।

অজয় অভিনীত ‘শয়তান’ সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, এ সিনেমার জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নেন অজয়। তবে, অস্কার জয়ী এক সিনেমায় অভিনয় করে প্রতি মিনিটের জন্য তিনি ৪ কোটি ৩৭ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।

এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটিতে রাম চরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। এটি অস্কার পুরস্কার লাভ করে। 

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ‘ট্রিপল আর’ সিনেমায় অজয় দেবগনের উপস্থিতি ছিলো ৮ মিনিট। এজন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। অর্থাৎ প্রতি মিনিটের জন্য অজয় ৪ কোটি ৩৫ লাখ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকার বেশি।

অজয় দেবগনের হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায়— ‘সিংহম এগেইন’ ও ‘ময়দান’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় ‘লেডি সিংহম’ রূপে পর্দায় হাজির হবেন দীপিকা পাড়ুকোন।

এনএন/আরবিএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর