হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা

আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:১৯ পিএম

গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে। ২৫ মে ভোররাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে তাকে হত্যা করা হয়। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৭।

লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় জনির সঙ্গে চোরদের হাতাহাতি হলে তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অভিনেতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

৩৭ বছর বয়সী এ অভিনেতা ‘জেনারেল হাসপাতাল’র ব্র্যান্ডো করবিনের ভূমিকায় অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, শনিবার  লস অ্যাঞ্জেলেসে গাড়িতে থাকা কনভার্টার তিনজন লোক চুরি করতে আসে। তাদের দেখে এগিয়ে যায় জনি। এসময় তার সঙ্গে চোরদের সঙ্গে কথা কাটাকাটির হয়। পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে।

অভিনেতার মা পুলিশকে জানান, জনি অপরাধীদের থামানোর চেষ্টা করলে তারা এই অভিনেতাকে গুলি করে। এরপর দ্রুত জনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের টিম জনিকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ এখনো ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি। 

এআর
যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ই এবারের অস্কার মঞ্চে ঝড় তুললো। সেরা চলচ্চিত্র ছাড়াও আরো ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় পল টমাস...
আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্ব তারকাদের মিলনকেন্দ্র হিসাবে পরিচিত হলিউড ছাড়তে শুরু করেছেন বহু তারকা।
বক্স অফিসে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে রণবীর সিংয়ের নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার 'ধুরন্ধর'। হলিউডের 'অ্যাভাটার'-এর মতো দানবীয় সিনেমাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি।
মার্ভেল কমিকস্ ভক্তদের জন্য বড় খবর! অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাস রাত ১টায় সাক্ষী হতে চলেছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক মহাকাব্যিক থ্রিলারের। ইতিহাসের প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপ সেরা স্পেন এবং...
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনা মুখোমুখি হবে, তখন ডাগআউটের লড়াইটা রূপ নেবে এক ক্ল্যাসিক গুরু-শিষ্যের দ্বৈরথে! স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর