মালবিকার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন নীল ছবির নায়িকা গহনা

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৫৩ পিএম

মালবিকার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন নীল ছবি থেকে ফিরে আসা নায়িকা গহনা।

গত কয়েক বছরে একের পর এক মৃত্যু শোবিজ অঙ্গনে । বলিউডের রঙিন দুনিয়ায় কালো অন্ধকারে যেন ছেঁয়ে যাচ্ছে। সোমবার নিজ ফ্ল্যাট থেকে নুর মালবিকা দাসের পচাগলা দেহ উদ্ধার হতেই থমথমে অবস্থা বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পুলিশের অনুমান, ৬ জুন মৃত্যু হয়েছে এই অভিনেত্রীর। আত্মহত্যাকেই প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হয়েছে। মালবিকা মূলত নীল ছবির নায়িকা। এই নিয়ে তার কোনও আপত্তি নাকি ছিলো না। হাতেও ছিল প্রচুর কাজ। তার পরেও কেন তিনি আত্মহত্যা করলেন?

এ বিষয়ে মঙ্গলবার সে দিকেই আঙুল তুললেন নীল ছবির দুনিয়া ছেড়ে আসা আর এক অভিনেত্রী গহনা বশিষ্ট। তিনি বলেন, ‘নীল দুনিয়ার নায়িকার টাকা নিতে আপত্তি নেই। বিয়ে করে তাকে সম্মান দিতে গেলেই সমস্যায় পড়েন প্রেমিকেরা। একা হয়ে যাওয়া সেই মেয়েটি তখন বাধ্য হয়েই আত্মহত্যা করে।’

মালবিকা শুধুই যে নীল ছবি বা সিরিজে অভিনয় করতেন, তেমন নয়। পাশাপাশি তাকে দেখা গিয়েছিল কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ সিরিজ়েও। তা হলে কি এই অভিনেত্রী ‘অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি’ থেকে বেরনোর চেষ্টা করছিলেন? এক বার গায়ে বিশেষ ছাপ পড়ে গেলে নাকি সহজে সেখান থেকে মুক্তি মেলে না। বলিউডও তাকে কি গ্রহণ করতে চায় নি? তবে ব্যতিক্রম সানি লিওনি।

তেমন কিছেই কি মালবিকার সঙ্গেও ঘটেছিল প্রশ্নে গহনার অকপট মন্তব্য, ‘হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে কাজ করা মেয়েদের শুধু বলিউডে নয়, নিজেদের বাড়িতেও গ্রহণযোগ্যতা নেই। কিন্তু মালবিকার তেমন কোনও সমস্যা ছিলো না। তার হাতে প্রচুর কাজ ছিল। এই দুনিয়ায় তিনি খুশিও ছিলেন।’

তাহলে নেপথ্য কারণ কী? এই উত্তর দিতে গিয়ে গহনা তুলে ধরেছেন বলিউডের ভেতরের ছবি। জানিয়েছেন, ‘এমনিতেই মুম্বইয়ে কাজ করতে আসা অভিনেত্রীদের বন্ধুর সংখ্যা খুবই কম। পাশাপাশি, পরিবারের থেকেও তেমন সমর্থন পান না। পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু উল্টো চিত্র। তাদের পাশে সব সময় তাদের পরিবার থাকে। একটা সময়ের পরে তথাকথিত তারকা না হয়ে উঠতে পারা অভিনেত্রীরা একা হয়ে যান। তখন বেশি করে প্রেমিকের উপর নির্ভরশীল হয়ে পড়েন। প্রেমিক যখন বিশ্বাসঘাতকতা করেন, তখন তাদের আত্মহত্যা ছাড়া অন্য কোনও পথ থাকে না।’

তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেনই না, কত পুরুষের সংসার এই অভিনেত্রীদের অর্থে চলে! এদের টাকা নিতে কোনও আপত্তি নেই। যেই সম্মান দেওয়ার প্রশ্ন ওঠে ঠিক তখনই বিপত্তি। প্রেমিক পিছু হটতে থাকেন। মেয়েটি আরও একা হয়ে পড়েন।’

গহনাও এক সময় নীল ছবির নায়িকা ছিলেন। বহু বছর পর সেই জগত থেকে বেরিয়ে এসেছেন। তার মতো অন্যেরাও এভাবে বেরিয়ে আসতে চাইলে কী করবেন? গহনার মতে, ‘প্রচণ্ড জেদি হতে হবে। লড়ে জায়গা আদায় করতে হবে। মন খুলে কথা বলতে হবে। নিজের প্রয়োজনের কথা জানাতে হবে।’ তার কথায়, ‘কখনও পুরুষের হাতে আপনার সিন্দুকের চাবি তুলে দেবেন না। যারা দিয়েছেন, তারাই মরেছেন। এক বার নারীর উপার্জন ভোগের অধিকার কোনও পুরুষ পেয়ে গেলে সে আর নারীকে সম্মান দেওয়ার কথা মাথায় আনে না।’

গহনার কাছে ‘অবসাদ’ শব্দের কোনও অস্তিত্ত্ব নেই। তার মতে, নারীর মৃত্যুর প্রকৃত কারণ ঢাকার জন্যই এই শব্দের যথেচ্ছ ব্যবহার। সেই জায়গা থেকে বাকি ‘মালবিকা’দের জন্য তার বার্তা, ‘যখন একা লাগবে আমায় ফোন করুন। যখনই কাজ পাবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সারাক্ষণ আপনাদের জন্য রয়েছি। মনের ভার লাঘবের চেষ্টা করব। কাজের ব্যবস্থাও করে দেব।’

 

এনএন
আজ দক্ষিণ ভারতীয় সিনেমার ‘লেডি সুপারস্টার’ বললেই যার নাম এক বাক্যে কোটি কোটি টাকার চুক্তির সঙ্গে ভেসে ওঠে, সেই নয়নতারার ক্যারিয়ারের শুরুটা কিন্তু মোটেও এমন রাজকীয় ছিল না! আজ যিনি ছবি প্রতি কোটি...
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলি প্রথমবার নাম লেখালেন মিউজিক ভিডিওতে। ময়না শিরোনামের গানচিত্রে বুবলীর বিপরীতে রয়েছেন ব্যাচেলর পয়েন্টখ্যাত শরাফ আহমেদ জীবন।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর