মুম্বাইতে যাচ্ছেন বিটিএস তারকা জংকুক, তবে...

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

কিছুদিন আগেই এক খবরে গোটা বিশ্বে শোকের মাতম শুরু হয়েছিলো। গত মাসে বিটিএস তারকা জংকুক তার ভক্তদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিসঅর্ডার বা এডিএইচডি রোগ ধরা পড়ে তার। তবে তিনি আশ্বস্ত করেছেন, রোগটি তেমন মারাত্মক কিছু নয়। 

এবার তিনি তার ভারতীয় ভক্তদের জন্য এক বিশাল সুখবর দিলেন। নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম মুক্তি দিচ্ছেন শিগগিরি। ‘গোল্ডেন’ নামের এই অ্যালবামসহ তার ব্যবহার্য বেশ কিছু বস্তুর প্রদর্শনীর আয়োজন করেছেন জংকুক। মুম্বাইতেই এই সুপারস্টারের প্রথম স্টুডিও অ্যালবামটি দেখতে পাবেন। 

বিটিএস তারকার এটিই প্রথম ব্যক্তিগত অ্যালবাম। তাই একে ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। এরিমধ্যে প্রদর্শনীর অনলাইনে টিকিট বিক্রির হিড়িক পড়ে গেছে। এই ইভেন্টটি ভারতে জংকুকের ভক্তদের তার অ্যালবামের পাশাপাশি তার ব্যবহৃত জিনিসপত্রগুলো দেখার সুযোগ দেবে।

জংকুকের ভক্তরা ফলক এবং পুরস্কার, পারফরম্যান্স-সম্পর্কিত জিনিসপত্র, যার মধ্যে রয়েছে মাইক্রোফোন এবং ইন-ইয়ার মনিটর, তিনটি অ্যালবাম সংস্করণ, মঞ্চ এবং সঙ্গীত ভিডিও পোশাক, ফটোশুট এবং টেলিভিশনে উপস্থিতি এবং পর্দার পেছনের মুহূর্তগুলো প্রত্যক্ষ করতে পারবেন।

মুম্বাইয়ের মেহবুব স্টুডিও ২৮ বছর বয়সী এই তারকা ভক্তদের জন্য এই চমকপ্রদ প্রদর্শনীটি আয়োজন করবে। এক বিবৃতিতে আয়োজকরা বলেছে, ১২ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে জংকুকের শৈল্পিকতার এক মনোমুগ্ধকর প্রদর্শনীতে, বিটিএস থেকে বিশ্বব্যাপী তারকা হওয়ার সোনালী যাত্রা উপভোগ করুন।

এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বাস্তব জীবনেও এক বিরল দেশপ্রেমের উদাহরণ গড়েছিলেন নানা পাটেকার। ১৯৯৯ সালের ঐতিহাসিক কারগিল যুদ্ধের সময় সরাসরি দেশের সেবা করতে সীমানায় ছুটে গিয়েছিলেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি কর্মসূচি ঘিরে ওপার বাংলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তাপ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান তীব্র বন্যা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর