চুপিচুপি বাগদান সারলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

বলিউড অভিনেতা অর্জুন রামপাল তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এ অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পাচ্ছেন। এই সাফল্যের মাঝেই এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন। দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে তার বাগদান হবার খবর নিশ্চিত করেছেন তিনি।

ছয় বছরের সম্পর্ক পেল নতুন মোড়। অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস প্রায় ছয় বছর ধরে একসঙ্গে রয়েছেন। নানা জল্পনার মধ্যেই অভিনেতা তাদের বাগদানের কথা প্রকাশ্যে আনলেন। অভিনেতা জানিয়েছেন, একটি পডকাস্ট অনুষ্ঠানেই তিনি প্রথম এই খবরটি সামনে আনলেন।

অভিনেতা বলেন, আমরা এখনও বিবাহিত নই। কেউ বলতে পারে না যে ভবিষ্যতে কী হতে পারে। আমাদের বাগদান হয়ে গেছে। এই অনুষ্ঠানেই প্রথম কথাটা বললাম।

অর্জুন আরও বলেন, আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তা খুবই স্বাভাবিক নিয়মে। আমরা এই বিষয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় না কারও কাছে এটাকে ন্যায্যতা দেওয়ার দরকার আছে। আমরা দু’জনেই একে অন্যকে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে সহায়তা করেছি।

অর্জুন এর আগে মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন। তাদের দুই পুত্র সন্তানও রয়েছে- অরিক এবং অরিভ। ডিমিট্রিয়েডস এবং অর্জুন তাদের ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রেখেছেন, তবে নিয়মিত ইনস্টাগ্রামে তারা তাঁদের জীবনের নানা ঝলক শেয়ার করেন। সম্প্রতি, অর্জুনের জন্মদিনও উদযাপন করছেন গ্যাব্রিয়েলা।

গ্যাব্রিয়েলার জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। মাত্র ১৬ বছর বয়সে তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি দক্ষিণ আফ্রিকার গাউটেং-এর সানিসাইডের একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন। ভারতে তিনি বেশ কয়েকটি সিনেমা ও সংগীত ভিডিওতে অভিনয় করেছেন এবং পরে তাঁর নিজস্ব পোশাক ব্র্যান্ড চালু করেছেন।

এআরএস
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর