আবারও বিতর্কের মুখে মিথিলা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫১ পিএম

আবারও সামাজিক মাধ্যমে বিতর্কের মুখে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘অমানুষ’ চলচ্চিত্রের যে  টিমের সাথে পথচলা শুরু সে টিমের সদস্যরাই আঙুল তুলেছেন মিথিলার দিকে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) মিথিলার একটি ছবির সাথে দুই লাইনে পোস্ট করে এই নির্মাতা অনন্য মামুন লিখেছেন, ‘কোনোভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে। এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনোদিন কাউকে নিয়ে বলিনি। এবার বলবো।’

তবে কী বিষয়ে মিথিলার বিরুদ্ধে ক্ষোভ তা ২০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে জানাবেন বলে জানান এই নির্মাতা। 

তার এই প্রতিবাদে কণ্ঠ মিলিয়েছেন অনেক-শিল্পী কুশলীরাও। সামাজিক মাধ্যমে আরেক অভিনেতা আনন্দ খালেদ লিখেছেন, ‘এতোদিন চুপ ছিলাম। আর চুপ থাকবো না। পরিচালক অনন্য মামুন ভাই মুখ খুলেছেন। আমি ও মুখ খুলবো।

আরও পড়ুন: ইভ্যালি ও ই-অরেঞ্জে প্রতারিত গ্রাহকদের টাকা সরকার দেবে: রুমিন ফারহানা

image


আরেক অভিনেতা নিরব লিখেছেন, ‘কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক অনন্য মামুন ভাই বলবে। আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাবো? হোক না বন্ধু।’

রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ‘অমানুষ’ সিনেমার পাশাপাশি টলিউডের তিনটি সিনেমায় শ্যুটিং-এর কাজও করছেন তিনি।

একাত্তর/টিএ

যে বাড়িতে মিথিলা-সৃজিতের বসবাস, সেই বাড়িতে বেশ কিছুদিন ধরে একের পর এক সাপ এনে তুলছেন জাতিস্মর পরিচালক। এদিকে মিথিলার যেন ঘরছাড়া অবস্থা! একজন সর্পপ্রেমী অন্যজনের সর্পে ভীতি।
পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘ও অভাগী’। মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। নারী কেন্দ্রিক এই গল্পে মিথিলা এক প্রতিবাদী ও রহস্যময়ী নারী চরিত্র। যাকে ঘিরেই সিনেমার গল্প।
স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরার পর করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।শুক্রবার তার করোনা পজিটিভ আসে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানান মিথিলা নিজেই।রশিদ মিথিলা বলেন, কয়েক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর