বেঁচে আছি: পুনম পাণ্ডে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

মৃত্যুর খবর চাউর হওয়ার পর অনেকেই বলেছিলেন, পুনম পাণ্ডে ‘চমকে দিতে’ পছন্দ করতেন। শেষমেষ তাই-ই ঘটলো। শনিবার নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিও দিয়ে পুনম জানালেন তিনি বেঁচে আছে।

শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তোলপাড় ওঠে বলিউডে। মৃত্যু সংবাদে সমবেদনা জানিয়েছিলেন কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরের মতো ব্যক্তিত্ব। পুনম বেঁচে নেই, বিশ্বাস করতে পারছিলেন না তার বন্ধু মুনাওয়ার ফারুকিও। অবশেষে নাটকে যবনিকা পতন। নিজেই প্রকাশ্যে এলেন পুনম। জানালেন তিনি ‘বেঁচে আছেন’। তবে নিখোঁজ হওয়ার নেপথ্যে ছিলো কারণ। খবর আনন্দবাজারের।

শুক্রবার পুনমের ইনস্টাগ্রাম হ্যান্ডেল একটি পোস্ট দিয়ে জানানো হয় জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। খবরটা প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা ছিল আদৌ কি সত্যি, না কি গোটাটাই গুজব? বেলা বাড়তেই অভিনেত্রীর সহকারীর তরফে তার মৃত্যুর খবরে স্বীকৃতি দেওয়া হয়। তবে শুক্রবার দিনভর পুনমের মৃত্যু নিয়ে নানা জল্পনা চলে। নতুন নতুন তথ্য আসে। কখনো জরায়ুমুখের ক্যানসার, কখনও মাত্রাতিরিক্ত মাদক। কেউই যেন বিশ্বাস করে উঠতে পারছিলেন না ‘পুনম নেই’। প্রায় এক দিনের সাসপেন্স, তার পরই বেঁচে উঠলেন পুনম।

তার পরিবারের সদস্যদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগ করতে না পারায় জল্পনা-কল্পনা তুঙ্গে ওঠে।

শনিবার বেলায় নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন। জরায়ুমুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম।

সম্প্রতি ভারতের অন্তর্বতী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদের জরায়ুমুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন। তার পরের দিনই পুনমের এই পোস্ট, গোটা এক দিন টানটান রহস্য। তবে কি অর্থমন্ত্রীর কথাকেই গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি!

১০ বছরের কর্মজীবনে অসংখ্য বার বিতর্কে জড়িয়েছেন পুনম। বার বার বলেছেন ‘প্রচারের আলো চাই না।’ কিন্তু, তার পরেই এমন কাণ্ড ঘটিয়েছেন যে, লোকের নজরে পড়তে বাধ্য হয়েছেন। কিন্তু পুনম সকলকে চমকে দিতে ভালবাসতেন। মৃত্যুর দিন কয়েক আগেই একটি পার্টিতে যান। সেখানেই এক সাক্ষাৎকারে পুনম বলেন, ‘খুব বড় খবর দেবো আপনাদের। আসলে আমার চমক দিতে ভাল লাগে। আর যখন সবাই ভাবে এই মেয়ে এ বার শুধরে গিয়েছে, তখনও চমকে দেওয়ার মজাই আলাদা।’

 

 

কেএসএইচ
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর