মৃত্যুর আগে মুম্বাইয়ের যেখানে থাকতেন মধুবালা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং আইকনিক অভিনেত্রীদের একজন মধুবালা। ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি মমতাজ জাহান বেগম দেহলভি নামে জন্ম নেওয়া এই অভিনেত্রী ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

সোমবার তাঁর প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের মাধ্যমে উঠে এসেছে মুম্বাইয়ে তাঁর শেষ জীবনের স্মৃতিধন্য বাসভবন ‘অ্যারাবিয়ান ভিলার’ কথা।


সম্প্রতি ‘মুম্বাই হেরিটেজ’ পেজ থেকে কুনাল ত্রিপাঠী মধুবালার তৎকালীন বাসভবনের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে জানানো হয়, মধুবালা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় ‘অ্যারাবিয়ান ভিলা’ নামক একটি অত্যন্ত নান্দনিক ‘আর্ট ডেকো’ শৈলীর বাংলোতে থাকতেন।

বর্তমানের জনাকীর্ণ ও আকাশচুম্বী অট্টালিকায় ঠাসা বান্দ্রার বিপরীতে সেই সময়ের শান্ত ও নিরিবিলি পরিবেশে এই বাংলোটি ছিল আভিজাত্যের এক অনন্য নিদর্শন।


মধুবালার বাবা আতাউল্লাহ খান তাঁর পরিবার নিয়ে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় বসবাস করেছেন। শুরুতে তাঁরা কান্দিভালি-মালাদ এলাকায় থাকতেন, যেখান থেকে মধুবালার ‘বোম্বে স্টুডিও’-তে যাতায়াত সহজ ছিল। ১৯৪৪ সালের এপ্রিলে এক ভয়াবহ বিস্ফোরণে তাঁদের সেই বাড়িটি ধ্বংস হয়ে গেলে তাঁরা আন্ধেরির ‘কিসমত’ নামক একটি ভিলায় চলে যান। তবে ১৯৫৫ সালে তাঁদের নিজস্ব প্রোডাকশনের সিনেমা ‘নাাতা’ ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় সেই বাড়িটি বিক্রি করে দিতে হয়।

পরবর্তীতে তারা বান্দ্রার পালি হিল রোডের জগার্স পার্কের কাছে ‘অ্যারাবিয়ান ভিলা’ ভাড়া নেন। কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সঙ্গে বিয়ের পরও মধুবালা এই বাড়িতেই থাকতেন। বিশেষ করে যখন তাঁর হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ে, তখন অসুস্থ অবস্থায় তিনি এখানেই তাঁর জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। ১৯৬৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত এটিই ছিল তাঁর স্থায়ী ঠিকানা।


মধুবালার মৃত্যুর পর সেই ঐতিহাসিক বাংলোটি জনশূন্য হয়ে পড়ে এবং এক সময় তা ভেঙে ফেলা হয়। বর্তমানে সেই স্মৃতির ওপর দাঁড়িয়ে আছে একটি সুউচ্চ অট্টালিকা। মধুবালার সেই ‘অ্যারাবিয়ান ভিলা’ এখন শুধু আলোকচিত্র আর ইতিহাসের পাতায় সংরক্ষিত, যা হিন্দি সিনেমার সেই স্বর্ণালী যুগের সাক্ষী হয়ে আছে।

অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতজুড়ে চলা ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিবাদের আঁচ এবার গিয়ে পড়ল বলিউডের আঙিনাতেও। শনিবার মুম্বাইয়ের ঐতিহাসিক অগুস্ত ক্রান্তি...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর