সম্প্রতি গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়ন এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা, সাবেক আমলা ও জনপ্রতিনি শতাধিক ব্যক্তির সন্ধান পায় সরকারের গোয়েন্দা সংস্থা। এবার সেই অভিযোগে মোট ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের গোয়েন্দারা। ব্যাংক হিসাব জব্দ ও তল্লাশির তালিতায় আছে ৯৭ ব্যক্তি এবং ৪টি কোম্পানি করদাতা।
পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত সপ্তাহে উত্তাল ছিল গোপালগঞ্জ। থানায় ও সরকার দলীয় এমপির ঘড়-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান আওয়ামী সমর্থকেরা। অবরোধে খুলনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ঢাকার।
এমন বাস্তবতায় এই ঘটনা খতিয়ে দেখতে মাঠে নামে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। যাতে প্রমাণ মেলে স্থানীয় আওয়ামীগ নেতা, সাবেক আমলাসহ শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার। এরই প্রেক্ষিতে আর্থিক অনিয়ম এবং আন্দোলনে অর্থায়নের মাধ্যমে অস্থিরতা তৈরির অভিযোগে এসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ও তল্লাশির করেছে এনবিআর ও সরকারের গোয়েন্দারা। গত ৩ দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোও চিঠি দিয়ে হিসাব জব্দ কর হায়। তালিকায় আছে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের ৯৭ জন ব্যক্তি এবং আবাসন ও পরিবহন খাতসহ ৪টি কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান।
ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান এবং তার স্ত্রী আশরাফুন নাহার। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)।
তালিকায় আরও নাম রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান এস.এম রিফাতুল আলম এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন।
এনবিআর সূত্র বলছে তালিকাভুক্ত ৯৭ জন ব্যক্তি করদাতার মধ্যে সর্বোচ্চ ৩২ জনই কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এছাড়া কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের করা হয়েছে। আর চার কোম্পনি করদাতাদের মধ্যে একটি আবাসন ও আরেকটি পরিবহন খাতের।
আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব জব্দের এই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা খতিয়ে দেখছে গোয়েন্দারা। তালিকাভুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাওয়ার পর নেওয়া হবে আইনি ব্যবস্থা।
অভিযুক্ত এসব ব্যক্তিদের তাৎক্ষিণিক কোনো মন্তব্য নিতে পারেনি একাত্তর।
