ইকুয়েডরে মার্কিন ঘাঁটি থাকার অভিযোগ অস্বীকার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

ইকুয়েডরে মার্কিন সামরিক ঘাঁটি থাকার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। গুয়াইয়াকিল বন্দরের কাছে তাউরা বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও যুদ্ধবিমানের অস্বাভাবিক উপস্থিতির বিষয়ে সংবাদমাধ্যম এএফপির অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন।

রোববার এক সাক্ষাৎকারে নোবোয়া দাবি করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে মার্কিন সামরিক কর্মীরা কেবল অস্থায়ী কার্যক্রমে অংশ নিতে সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, এটি কোনো আমেরিকান ঘাঁটি নয়, এটি একটি ইকুয়েডরীয় ঘাঁটি। তবে বিমানগুলোর উপস্থিতি বা ঘাঁটিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের অনুরোধ তিনি এড়িয়ে যান।

এর আগে গত মাসে এএফপির এক অনুসন্ধানে জানানো হয়, জুন থেকে মধ্য অক্টোবরের মধ্যে তাউরা বিমানঘাঁটিতে প্রায় ২০টি মার্কিন সামরিক ফ্লাইট পরিচালিত হয়েছে এবং সেখানে ডাবল টেন্ট ও অবকাঠামোগত কাজ করা হয়েছে। এই সামরিক উপস্থিতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় তৎকালীন বিমান বাহিনী প্রধান জেনারেল মৌরিসিও সালাজারকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়।

গত বছরের নভেম্বরে এক গণভোটে ইকুয়েডরের জনগণ বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে রায় দেয়। তা সত্ত্বেও মাদক পাচার দমনে ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে কুইটো। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই যৌথ অংশীদারত্বকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে আলাদা দাঙ্গায় আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এএফপি এ খবর দিয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার...
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরুর কয়েক মাসের মধ্যেই দেশটির প্রতিশোধমূলক হামলার জেরে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি কমানোর পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ...
বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স ফিকশন সিনেমা ‘শামুক’ নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনার শেষ নেই। এর মাঝেই গুঞ্জন রটেছিল, এই মেগা প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে দেখা যাবে...
কোভিড-১৯ এর মতো দৃশ্যমান কোনো বৈশ্বিক আতঙ্ক না হলেও মানবসভ্যতার জন্য এটি এক নিঃশব্দ ও ভয়ংকর বিপদ। অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক ওষুধের কার্যকারিতা হারিয়ে যাওয়ার যে সংকট তৈরি হয়েছে, তা আগামী ২৫...
জর্ডানের নিরাপত্তা জোরদার এবং অবৈধ ও উগ্রবাদী কনটেন্ট প্রচার কঠোরভাবে দমন করতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত মাসে কারক শহরের একটি গ্রিক অর্থোডক্স গির্জায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর