কৃষ্ণচূড়ার সাথে নীলবসনা পরীমণি

আপডেট : ২৯ মে ২০২৪, ০৫:০১ পিএম

ঢালিউডের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব । তিনি পেশাজীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনের সুন্দর মুহূর্ত, ভাবনা, আনন্দ-আক্ষেপসহ নানা বিষয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।

নীলবসনায় কৃষ্ণচূড়ার সাথে পরীমণি মঙ্গলবার তার সামাজিক ভেরিফাইড পেইজে যেভাবে জানান দিয়েছেন সুন্দর অনুভূতি-

‘কৃষ্ণচূড়ার আগুনে
লাগে রঙ ফাগুনে
এই মনে, এই বনে…’

পরীমণি যেন পরীর মতোই প্রকৃতির সঙ্গে নিজের রূপলাবণ্যকে মাখামাখি করে নিলেন এক স্নিগ্ধতায়। ফুরফুরে মেজাজে মনে রঙ লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে একাধিক ছবি তুলে তা শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

কানে কৃষ্ণচূড়া, খোপায় কাঠগোলাপ; নীল শাড়ীতে পাহাড়ি মেয়েদের সাজে চিত্রনায়িকা পরীমণি। মায়াবী চেহেরায় যেন নিজেকে মেলে ধরেছেন কৃষ্ণচূড়ায়, ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্য্যের মুগ্ধতা।

ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। কেউ কেউ লিখেছেন, ‘আপু আপনাকে আমাদের চাকমা ড্রেস পরে খুব সুন্দর লাগছে’, ‘সত্যি অসাধারণ সুন্দর লাগছে পরী আপু, পূণ্যর জন্য আদর ও ভালোবাসা রইলো’, কেউ কেউ আবার লেখেছেন- ‘ফুলের সামনে আর একটা ফুল’, ‘স্নিগ্ধ সুন্দর পরিবেশ’।

ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিং নিয়ে ব্যস্ততায় কাটছে পরীমণির বর্তমান সময় । সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা অনম বিশ্বাস।

 

একাত্তর/এনএন/জো
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেরার জন্য আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারও আলোচনায় উঠে আসা চিত্রনায়িকা পরীমণি এবার সেই গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। 
নিজের সন্তানের জন্য ‘সো-কল্ড’ বাবা প্রয়োজন নেই উল্লেখ করে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, একজন মা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কী করেন, তা ভাবনার বাইরে।
ওটিটি প্লাটফর্ম হইচইতে সম্প্রতি মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির প্রথম ওয়েব সিরিজ- রঙিলা কিতাব। এরিই মধ্যে সিরিজটি দর্শক প্রিয়তা পেয়েছে, পরীমনিকে দেখা গেছে একেবারে ভিন্নরূপে।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর