শাকিবের প্রাণনাশের শঙ্কা, নিরাপত্তার দাবি

আপডেট : ২৩ জুন ২০২৪, ১১:৩৬ পিএম

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের প্রাণনাশের আশঙ্কা করছেন তার ভক্তরা। তাই এই প্রিয় তারকার নিরাপত্তার দাবি করেছেন তারা।

শনিবার রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শাকিব ভক্তরা এ দাবি তোলেন।

‘দ্য শাকিব খান ইউনিভার্স’ নামে একটি ফ্যান পেজের উদ্যোগে শাকিব ভক্তরা চান দ্রুত প্রিয় নায়ককে নিরাপত্তা নিশ্চিত করা হোক।

সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী সামাজিক মাধ্যমে এক ভিডিওতে বলেছেন, শাকিবের স্টারডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন। বেশিরভাগ শিল্পীই তার স্টারডমে জ্বলে। এ প্রতিহিংসার কারণে যেকোনো সময় শাকিবকে মেরে ফেলতে পারেন।

আবার শাকিবের স্টারডমের হিংসায় সমালোচনাও করেন অনেকে। শাকিবের অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। যার প্রতিবাদ জানিয়ে ভক্তরা বলেন, শুরু থেকেই এই অভিনেতার অভিনয় দক্ষতা ছিলো। শুধুমাত্র কিছু পরিচালকের কারণে অভিনয় দক্ষতা অনেক সিনেমায় শাকিব দেখাতে পারেননি।

ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর মৃত্যু হয় জানিয়ে এক শাকিব ভক্ত বলেন, শাকিবকেও যেকোনো সময় যেকেউ হিংসা থেকে মেরে ফেলতে পারে। এজন্য যাতায়াতে সতর্ক থাকার পাশাপাশি যে কোনো খাবার খাওয়ার আগে তা চেক করে শাকিবকে খাওয়ানো উচিত।

ক্যারিয়ারে শীর্ষ সময় পার করছেন শাকিব। তাই শাকিবের আরও বেছে বেছে কাজ করা উচিত। আড়াই কোটির ‘প্রিয়তমা’ সিনেমা ৪২ কোটি আয় করেছে। ‘রাজকুমার’ হিট, এবার ‘তুফান’ও ব্লক বাস্টার হিট। এ ইন্ডাস্ট্রিতে শাকিব ছাড়া এমন কোনো নায়ক আছে যার সিনেমা এতো হিট বলে ভক্তরা প্রশ্ন তুলেন।

ভক্ত ও শুভাকাঙ্খীরা মনে করেন, শাকিব খানের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রটোকলের আবেদন করা। শাকিবের ক্ষতি মানেই ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি। তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত শাকিব খানকে নিরাপত্তা প্রটোকলের আওতায় আনা।

এনএন/কেএসএইচ
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
নববধূ সাজে নিজের বিয়ের স্মৃতি রোমন্থন করলেন চিত্র নায়িকা শবনম বুবলি। বিয়ের দিন বুবলির সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ভাসিয়েছিলেন প্রশংসায়।
অবকাশ যাপনের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলী। এর আগে জানা গিয়েছিলো যে এই তারকা জুটি তাদের ছেলেকে নিয়ে আমেরিকা ভ্রমণে যাবেন। এখন তাদের যুক্তরাষ্ট্রে ঘুরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর