অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:০৮ পিএম

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। তার ছেলে জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন গুণী এই অভিনেতা। ফুসফুসের সমস্যা ও অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু কারণে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। 

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। ১৯৬৮ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

১৯৭৩ সালে প্রবীর মিত্র আলোচনায় আসেন ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় অভিনয় করে। তার তেজোদ্দীপ্ত লুক ছিল এই সিনেমায়। তার বিপরীতে ছিলেন সে সময়ের প্রথম সারির নায়িকা কবরী।

১৯৮৯ সালে ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন প্রবীর মিত্র। তার বিপরীতে ছিলেন জিনাত এবং অঞ্জু ঘোষ। এই সিনেমায় প্রবীর মিত্রের অভিনয় নজর কাড়ে দর্শকদের।

ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। ‘সেয়ানা’, ‘চরিত্রহীন’,  ‘মিন্টু আমার নাম’,  ‘মধুমিতা’, সাহেব, চাষীর মেয়ে, বেদের মেয়ে জোসনা, বড় ভালো লোক ছিল, জন্ম থেকে জ্বলছি, চ্যালেঞ্জ, তিন কন্যা, নয়নের আলো,  ‘প্রতিজ্ঞা’,  ‘ঝিনুক মালা;  ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, প্রিয়া আমার প্রিয়া’ সহ চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

‘বড় ভালো লোক ছিল’  সিনেমায়  গুরুত্বপূর্ণ একটি  চরিত্রে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। এ ছবিতে ‘হায়রে মানুষ রঙিন ফানুশ’ গানটিতে প্রবীর মিত্রের অভিনয়ই সবচেয়ে ফোকাসে ছিল। আর এই ছবিতেই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ১৯৮২ সালে।

প্রবীর মিত্র বাংলাদেশের চলচ্চিত্রে অবধারিত একটি নাম। তার অভিনীত চলচ্চিত্র এবং দীর্ঘ ক্যারিয়ারের সাধনা অনেকের জন্য আদর্শ হয়ে থাকবে।

একাত্তর/এসি
রমজানের পবিত্র মাসে নিজের জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, রোজা রাখলেও খাবার দাবারে খুব একটা আড়ম্বর পছন্দ...
দুই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন রুনা খান। তবে এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই নতুন এক রূপে। নির্মাতা জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’ নামের একটি...
ঢালিউডে আবারও আলোচনায় পরিচালক রায়হান রাফী। 'তুফান' এর পর এবার তিনি ঈদুল আজহায় নিয়ে আসছেন নতুন অ্যাকশন থ্রিলার 'তাণ্ডব'। এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন সুপারস্টার শাকিব খান।
ঢালিউড মেগাস্টার শাকিব খানকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর