নিলামে উঠছে পিকাসোর বিখ্যাত চিত্রকর্ম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ পিএম

বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আরেকটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে তার এই অপূর্ব সৃষ্টি প্রায় ১শ’ ২০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে। বাংলাদেশি টাকা এই অর্থের পরিমাণ দাঁড়াবে প্রায় ১ হাজার ৩শ’ কোটি টাকারও বেশি।

পিকাসোর এই বিখ্যাত শিল্প কর্মটির নাম ‘ফাম আলা মোন্ত্রে’। ১৯৩২ সালের আগস্টে তিনি এই তৈল চিত্রটি তার প্রেমিকা মারি তোরাইস ওয়ালতাকে উপজীব্য করে এঁকেছিলেন।

পাবলো এই চিত্রকর্মের মাধ্যমে মারি তোরাইসকে প্রথমবারের মতো বিশ্বের কাছে উন্মোচন করেন। প্রকৃত পক্ষে তিনি তার স্ত্রী ওলগার কাছে তার সম্পর্কের কথাটি এভাবে প্রকাশ করেন। ছবিতে দর্শকরা দেখতে পাবেন তিনি আসলে তার প্রেমিকা সম্পর্কে কতটা উচ্ছ্বাসিত ছিলেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি নিলামকারী প্রতিষ্ঠান সথবিস চিত্রশিল্পটিকে দুই দিনের প্রদর্শনীতে তুলবে।

গ্লোবাল চেয়ারম্যান এবং গ্লোবাল ফাইন আর্টের হেড ফর সোথবাইস ব্রুক ল্যাম্পলি বলেন, আমরা তার এই অসাধারণ চিত্র শিল্পটির জন্য ১২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ অনুমান করছি। শিল্পটির তাৎপর্য বিবেচনা করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজারে একে ঘিরে অনেক উত্তেজনাও রয়েছে। আশা করছি নিলামে উঠলে এর মূল্য ১৮০ মিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে।

নিলামকারী প্রতিষ্ঠান জানায়, এটা পিকাসোর সোনালি কালের আঁকা ছবিগুলোর মধ্যে অন্যতম একটি। যার উচ্চতা ৫১ ইঞ্চি ও প্রস্থ ৩৮ ইঞ্চি।

সথবিসের ইমপ্রেশনিস্ট অ্যান্ড মডার্ন আর্ট ফর দ্য আমেরিকাসের প্রধান জুলিয়ান ডোস বলেছেন, যে কোনো বিচারে ‘ফাম আলা মোন্ত্রে’ একটি সেরা চিত্রকর্ম। ছবিটি আসলেই আকর্ষণীয়। এখানে নির্দিষ্ট পরিমাণে আইকোনোগ্রাফি আছে। তিনি ছবিটিতে তার প্রেমিকা ওয়ালতারের সৌন্দর্য সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯২৭ সালে প্রথম পিকাসোর সাথে ওয়ালতার দেখা হয়েছিলো। তখন ওয়ালতার বয়স ছিলো ১৭ বছর। কিন্তু তখনও পিকাসো তার প্রথম স্ত্রী রাশিয়া-ইউক্রেনিয়ান ব্যালে শিল্পী ওলগা খোখলোভার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন।

একাত্তর/আরএ
১৯৫০-এর দশকের চলচ্চিত্রে নারীদের গতানুগতিক চিত্রায়নকে ভেঙে চুরমার করে দেয়া ও যৌন স্বাধীনতার এক নতুন যুগের প্রতীক হয়ে উঠা ফরাসি কিংবদন্তী ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে মারা গেছেন।
ফ্রান্সের প্যারিসে 'গঙ্গা থেকে সিন' চলচ্চিত্র উৎসবে শনিবার প্রদর্শিত হচ্ছে সিনেমা 'আজব কারখানা'। সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসি পরিচালিত ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে, প্যারিসের লিংকন...
ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্রের অগ্রদূত ও পরিচালক জঁ লুক গদার মারা গেছেন। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ চলচ্চিত্র পরিচালকের ঘনিষ্ঠদের বরাত দিয়ে এ খবর...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর