চলে গেলেন কিংবদন্তি ফরাসি পরিচালক জঁ লুক গদার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

ফরাসি নিউ ওয়েভ চলচ্চিত্রের অগ্রদূত ও পরিচালক জঁ লুক গদার মারা গেছেন। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ চলচ্চিত্র পরিচালকের ঘনিষ্ঠদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদপত্র লিবারেশন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, ‘ব্রেথলেস’ ও ‘কনটেমপটের’ মতো অসাধারণ সব সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তার চলচ্চিত্র টানা কয়েক দশক ধরে নবীন পরিচালকদের উৎসাহ যুগিয়ে আসছে। ১৯৬০ এর দশকের শুরু থেকে রাজনৈতিক চলচ্চিত্রকে নতুন দিশা দিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় বলেন, আমরা জাতীয় সম্পদ হারিয়েছি, একজন প্রতিভাবান মানুষকে হারিয়েছি। গদার সিনেমার একজন "মাস্টার" ছিলেন। 

বিখ্যাত সিনেমা 'লাস্ট নাইট ইন সোহো'র পরিচালক এডগার রাইট বলেন, গদার সবচেয়ে প্রভাবশালী, আইকনোক্লাস্টিক চলচ্চিত্র নির্মাতাদের একজন। 

১৯৩০ সালের ৩ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে গদারের জন্ম। ফ্রান্স আর সুইজারল্যান্ডে শৈশব কেটেছিল তার। পড়াশোনা তার যতোটা অবহেলা ছিল, সিনেমা নিয়ে তার আগ্রহ ছিল কয়েকগুণ বেশি। 

তার প্রথম ফিচার সিনেমা 'ব্রেথলেস'। ১৯৬০ সালে এই সিনেমার মধ্য দিয়ে ফরাসি চলচ্চিত্রকে নতুন এক ভাষা গদার। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউ এস এ’-এর মতো কালজয়ী ছবি উপহার দিয়েছেন তিনি।

২০০২ সালে সাইট অ্যান্ড সাউন্ড ম্যাগাজিনের আয়োজিত সমালোচকদের প্রদত্ত ভোটে তিনি সর্বকালের সেরা দশ পরিচালকের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। বলা হয়ে থাকে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের যেকোনো চলচ্চিত্র নির্মাতার সমালোচনামূলক বিশ্লেষণের অন্যতম কাজ তার সৃষ্টি। তার কাজ বাণিজ্যিক বর্ণনাধর্মী চলচ্চিত্র শিল্পের রীতি ও চলচ্চিত্র সমালোচনার শব্দভান্ডারকে পরিবর্তন করে দিয়েছে। 

আরও পড়ুন: ফের সংঘর্ষে জড়ালো আজারবাইজান-আর্মেনিয়া, নিহত ৪৯

২০১০ সালে গদারকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়, কিন্তু তিনি এই আয়োজনে অংশগ্রহণ করেননি। গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্টিন স্কোরসেজি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডে পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যান, জিম জারমুশ, ওং কার-ওয়াই, ভিম ভেন্ডার্স, বেরনার্দো বেরতোলুচ্চি ও পিয়ের পাওলো পাসোলিনি। 


একাত্তর/আরবিএস  

১৯৫০-এর দশকের চলচ্চিত্রে নারীদের গতানুগতিক চিত্রায়নকে ভেঙে চুরমার করে দেয়া ও যৌন স্বাধীনতার এক নতুন যুগের প্রতীক হয়ে উঠা ফরাসি কিংবদন্তী ব্রিজিত বার্দো ৯১ বছর বয়সে মারা গেছেন।
ফ্রান্সের প্যারিসে 'গঙ্গা থেকে সিন' চলচ্চিত্র উৎসবে শনিবার প্রদর্শিত হচ্ছে সিনেমা 'আজব কারখানা'। সামিয়া জামান প্রযোজিত ও শবনম ফেরদৌসি পরিচালিত ছবিটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে, প্যারিসের লিংকন...
বিশ্ববরেণ্য স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর আরেকটি বিখ্যাত চিত্রকর্ম নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে তার এই অপূর্ব সৃষ্টি প্রায় ১শ’ ২০ মিলিয়ন ডলারে বিক্রি হতে পারে।
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর