১৪ মাস পর চোখ খুলে তাকালেন নিবিড়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম

হঠাৎ একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব–নিকাশ পাল্টে দেয় জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর পরিবারে। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন, যে স্বাভাবিক জীবনে ফিরে আসা শুধুই ভাগ্য ও স্বপ্নের মতো ছিলো।

১৪ মাস পর হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড় চোখ মেলে তাকিয়েছে, দেখেছে বাবা–মায়ের মুখ। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে জানান কুমার বিশ্বজিৎ।

গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। তার পর থেকেই বাবা–মা দুজনেরই ঠিকানা কানাডার সেই সেন্ট মাইকেল হাসপাতাল। দীর্ঘ ১৪ মাস কুমার বিশ্বজিৎ ছিলেন সংগীতমঞ্চের বাইরে। এর মধ্যে দু’বার তিনি দেশে এসেছেন।

ছেলের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কুমার বিশ্বজিৎ বললেন, শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। কিন্তু কবে যে পুরোপুরি সুস্থ হবে, তা বলা মুশকিল। এখনো হাসপাতালে থাকতে হচ্ছে। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে রিহ্যাবে নেয়া হবে।

কুমার বিশ্বজিৎ জানান, নিবিড়ের মা অনেক কষ্ট করছে। সকালে হাসপাতালে আসা, এরপর রাতে আবার বাসায় যাওয়া-সব মিলিয়ে কঠিন সময় কাটছে। যদিওবা আমাদের আত্মীয়স্বজনও আছেন। তারাও হাসপাতালে বিভিন্ন সময় আসেন, নিবিড়ের দেখাশোনায় সময় দেন।

ছেলের মুখ থেকে বাবা-মা ডাক শোনার জন্য তার দিকে তাকিয়ে থাকেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাঈমা সুলতানা। কবে নিবিড়ের কণ্ঠ থেকে শব্দ বেরুবে, তা এখই বলতে পারছেন না চিকিৎসকরা। তারা চিকিৎসাবিদ্যার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন। যার ফলে এখন কিছুটা উন্নতির দিকে শারীরিক অবস্থা।

কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের এক্সপ্রেশন দেখে মনে হয়, বাবা-মাকে চিনছে। আমাদের চেনে। অনেক সময় তাকানো, ৩৬০ ডিগ্রিতে ঘোরা। এরপর যখন বলা হয়, বাবা আসছে, মা আসছে’, তখন বোঝা যায়, আমাদের চেনে। মা যখন বলে, আমাদের চিনতে পারো? তখন তার এক্সপ্রেশনে বুঝতে পারি, হয়তো চিনছে। অপেক্ষায় আছি কখন বাবা বলে ডাকবে।

এনএন/কেএসএইচ
প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের আয়োজনে মঞ্চে ফিরলেন এই শিল্পী।
কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টরেন্টোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে তার দুটি অস্ত্রোপচার করা হয়েছে।টরেন্টোর হাসপাতালে...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর