কানাডায় কুমার বিশ্বজিতের ছেলের দুটি অস্ত্রোপচার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৯ এএম

কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টরেন্টোর একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ইতিমধ্যে তার দুটি অস্ত্রোপচার করা হয়েছে।

টরেন্টোর হাসপাতালে অবস্থানরত সঙ্গীতশিল্পী শাকিল খান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, নিবিড়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। মোট তিনটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে তার শরীরে সম্ভবত দুটি অপারেশন করা হয়েছে। হাসপাতালে আমি ও তপন দা (সঙ্গীতশিল্পী তপন চৌধুরী) একসঙ্গেই ছিলাম। আইসিইইউতে রাখা নিবিড় সম্পর্কে চিকিৎসকরা এখনও কিছু জানায়নি। 

কানাডার স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামে তিনজন নিহন হন। 

এ ঘটনায় গাড়ি চালক নিবিড় গুরুতর আহত হন। তাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।


একাত্তর/এআর

প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার একটি বেসরকারি ব্যাংকের আয়োজনে মঞ্চে ফিরলেন এই শিল্পী।
সালমানের গ্যালাক্সির ঘটনার মতোই গুলি চললো কানাডার জনপ্রিয় র‍্যাপার ড্রেকের বাড়ির বাইরে, আহত অবস্থায় হাসপাতালে নিরাপত্তারক্ষী।
ধূসর রঙের টপে স্পষ্ট বক্ষবিভাজিকা, শরীর চাপা গাউনে মেট গালায় লাইমলাইট কাড়লেন কিম।
হঠাৎ একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই সব হিসাব–নিকাশ পাল্টে দেয় জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এর পরিবারে। কানাডায় ঘটে যাওয়া সেই দুর্ঘটনায় ছেলে কুমার নিবিড় এতটাই মারাত্মকভাবে আহত হন, যে স্বাভাবিক...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর