জলবায়ু পরিবর্তনে বাড়ছে মশাবাহিত রোগ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

জলবায়ু পরিবর্তনের কারণে শুধু প্রাকৃতিক দুযোর্গই বাড়ছে না; মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়া ও যক্ষাসহ বিভিন্ন রোগবালাই বেড়ে যাবার সাথে জলবায়ু পরিবর্তনের সরাসরি সর্ম্পক আছে। তাই মানব স্বাস্থ্য নিয়েও বাংলাদেশের নীতি নির্ধারকদের আরও উদ্যোগ নেয়া জরুরি।

একাত্তরকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস।

ক’বছর আগেও আগস্ট থেকে অক্টোবর পর্যন্তই সীমাবদ্ধ ছিলো এডিস মশাবাহিত প্রাণঘাতি রোগ ডেঙ্গু। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে গেছে মশাদের জীবনচক্র। এখন সারা বছরই দেখা যাচ্ছে এডিসের বিস্তার। সেই সাথে ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে এডিস মশা। বেড়েছে চিকনগুনিয়ার প্রভাবও। নতুন করে ফিরে আসছে যক্ষ্মা ম্যালেরিয়ার মতো রোগও।

গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস এ বিষয়ে বলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ওপর আমরা ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে পাচ্ছি। উদাহরণ হিসেবে বলা যায়, বছরজুড়ে ডেঙ্গু রোগীর প্রাদুর্ভাব ও প্রকোপ বাড়ছে।

জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ডেঙ্গু, যক্ষ্মা, ম্যালেরিয়ারসহ মানবস্বাস্থ্যের ওপরে ক্ষতি কমাতে কাজ করে আসছে গ্লোবাল ফান্ড।

সংস্থাটি বলছে, শুধু বন্য-খরাসহ প্রাকৃতিক দুযোর্গই নয়। রোগ বালাইয়ের যে মারাত্মক প্রভাব পড়ছে তা নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে।

পিটার স্যান্ডস জানান, বিশ্বজুড়ে রাজনীতিবিদ ও নীতি নির্ধারকদের সবার আগে বুঝতে হবে, এবং পরিবর্তন নিয়ে ভাবতে হবে।

গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস

বিশ্বব্যাপী যক্ষ্মা নির্মূলের মোট তহবিলের ৭৬ শতাংশ, ম্যালেরিয়ার ৬৫ শতাংশ এবং এইডস মোকাবেলায় ২৮ শতাংশ অর্থায়ন করে আসছে গ্লোবাল ফান্ড। জলবায়ু পরির্বতনের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশে ডেঙ্গু-যক্ষা-চিকনগুনিয়াসহ রোগবালাই নির্মূলে কার্যক্রম বাড়ানোর ইঙ্গিতও দিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক।

পিটার স্যান্ডসের মতে, বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশসহ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ ৫০টি দেশে বেশি অর্থ খরচ করে গ্লোবাল ফান্ড।

বাংলাদেশে স্বাস্থ্যখাতে ব্যয়ের ৭৪ শতাংশই খরচ করতে হয় রোগীর পরিবারকে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যখাতে যে নেতিবাচক প্রভাব; সেটি মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র করতে পারে বলেও শঙ্কা জানালেন গ্লোবাল ফান্ডের প্রধান।

একাত্তর/আরএ
মেরু অঞ্চলের বরফ গলছে, আকাশে আলো প্রতিফলিত করার মতো মেঘের ঘনত্ব কমছে, আর ধীরে ধীরে উন্মুক্ত হয়ে পড়ছে মহাসাগর ও স্থলভাগের অন্ধকারাচ্ছন্ন অংশ। আপাতদৃষ্টিতে এই পরিবর্তনগুলোকে আলাদা বা ছোট ঘটনা মনে...
আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন বা ঘূর্ণিঝড়ের মৌসুম সবেমাত্র শুরু হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে এই ঝড়ের প্রকোপ সবচেয়ে তীব্র আকার ধারণ করবে। গ্রীষ্মমণ্ডলীয় এই...
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে পরিবেশ রক্ষায় গঠন করা হয়েছিল জলবায়ু ট্রাষ্ট তহবিল। কিন্তু সেই টাকায় নওগাঁর হাজার বছরের পুরোনো আলতাদীঘির হাজারও গাছ কেটে ইট পাথরের স্থাপনা তৈরি করছে বনবিভাগ। সেই দিঘী...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর