সচেতন হলেই এড়ানো সম্ভব টাইপ-টু ডায়াবেটিস

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৯:০৮ পিএম

ডায়াবেটিস- এক নীরব ঘাতক। এই রোগে সরাসরি মৃত্যু না হলেও ধীরে ধীরে মানবদেহের হার্ট, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজো করে দেয়। যে কোন রোগে বাড়িয়ে দেয় মৃত্যু ঝুঁকি।

দেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় সোয়া এক কোটি। যদিও, সংখ্যাটা অনেক বেশী কারণ ডায়াবেটিস নির্ণয়ে এখনো সচেতন না সাধারণ মানুষ। এজন্য রোগ নির্ণয় আর প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা।

ডায়াবেটিস রোগটা মরণঘাতি মনে না হলেও হার্ট, ব্রেইন কিংবা কিডনির যে কোন সমস্যায় মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই ডায়াবেটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিডে মৃত্যু ঝুঁকি দুইগুণ বেশি ডায়াবেটিস রোগীদের।

অথচ প্রতিবছর বেড়েই চলেছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান, রিপোর্টের, তথ্য মতে বাংলাদেশে মোট ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা এক কোটি ১০ লাখ। যদিও প্রতি একশ জনে ৬৮ জন রোগী জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন।

হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শাহাজাদা সেলিম জানান, মানুষের শরীর যখন ইনসুলিনের অভাবে শর্করা খাবার ভাঙতে পারে না, সেই অবস্থাকেই ডায়াবেটিস বলে।

টাইপ ওয়ান ডায়াবেটিসে শরীর ইনসুলিন উৎপন্নই করতে পারে না। আর টাইপ টু ডায়াবেটিসে ইনসুলিন উৎপন্ন হলেও তা ব্যবহার করতে পারে না ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীর।

দেশে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীই ৯৫ ভাগ। অথচ, সচেতনতার মাধ্যমে এই রোগ সহজেই প্রতিরোধ করতে পারে বলে জানালেন এই বিশেষজ্ঞ।

আরও পড়ুন: ভোটার আইডি না থাকলেও নেয়া যাবে টিকা

ডায়াবেটিস প্রতিরোধে গ্লোবাল ডায়াবেটস কম্পেক্টে যুক্ত হয়ে প্রান্তিক পর্যায়ে ডায়াবেটিস রোগ নির্ণয় আর চিকিৎসা সহজলভ্য করার আশ্বাস দিয়েছে বাংলাদেশেরও।

শুধু বয়স হলেই ডায়াবেটিসের ঝুঁকি থাকে এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে সাম্প্রতিক এক পরিসংখ্যানে। ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যেও ডায়াবেটিস রোগীর সংখ্যাটাও এখন ২৬ লাখ।

একাত্তর/আরএ

এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেবা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ‘সেনডর মেডিকেইডস’-এর সঙ্গে দশ বছর মেয়াদি চুক্তির সময়সীমা আগামী নভেম্বরেই শেষ হতে যাচ্ছে।...
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর