করোনা ভাইরাস

টিকা নিতে ঢাবি শিক্ষার্থীদের নিবন্ধন আহ্বান

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:২৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা নিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালের মাধ্যমে এ নিবন্ধন করতে বলা হয়েছে। 

গতকাল বুধবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধন করার জন্য https://ssl.du.ac.bd/studentlogin লিংকে গিয়ে শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিবন্ধন প্রক্রিয়া শুরু করবে। যেসব শিক্ষার্থী এরই মধ্যে প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট পেয়েছেন, তারা ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর ড্যাসবোর্ড থেকে করোনা টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই তাদের প্রোফাইল থেকে চলে আসবে। যেসব শিক্ষার্থী এখনও প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করেননি, তাদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব তথ্য দিতে হবে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য নিজ বিভাগ/ইনস্টিটিউটে যাচাইয়ের জন্য পাঠানো হবে (কেবল মাত্র যাদের প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট নেই তাদের ক্ষেত্রে)। প্রাতিষ্ঠানিক ই–মেইল অ্যাকাউন্ট সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ/ইনস্টিটিউটের ‌‘ইমেইল অ্যাডমিন’ -এর সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। 

বিশ্বব্যাপী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে নেয়া হলেও বাংলাদেশে এই টিকার ব্যাপক পার্শ্ব-প্রতিক্রিয়ার কোনো তথ্য মেলেনি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিকল্প হিসেবে...
করোনা মাহামারী! গোটা বিশ্বকে টালমাটাল করে দেয়া এই মহামারী কি মানুষ ভুলতে বসেছে? কোথাও কোন বিধি-নিষেধের বালাই নেই। মানুষের মুখে মাস্ক এখন দেখাই যায় না। যদিও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেনি, ভয়াল এই...
ইউরিন থেকে পিসিআর টেস্টের মাধ্যমে কালা জ্বর শনাক্তের পদ্ধতি আবিষ্কার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের গবেষকদল।সোমবার (২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর