দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যাপক পার্শ্বপ্রতিক্রিয়ার তথ্য মেলেনি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৭ মে ২০২৪, ০১:৩৬ পিএম

বিশ্বব্যাপী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তুলে নেয়া হলেও বাংলাদেশে এই টিকার ব্যাপক পার্শ্ব-প্রতিক্রিয়ার কোনো তথ্য মেলেনি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিকল্প হিসেবে প্রয়োজনে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানান তিনি।

লন্ডন সফরে থাকা স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিজস্ব উদ্যোগে ভ্যাকসিন তৈরিতে যুক্তরাজ্যের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।

নানা রকম পার্শ্ব-প্রতিক্রিয়ার অভিযোগ ওঠার পর বিশ্বব্যাপী বন্ধ ঘোষণা হয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা। ফলে বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ যারা এই টিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। 

তবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলছেন, সারা বিশ্বে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার নানারকম পার্শ্ব-প্রতিক্রিয়ার কথা শোনা যাচ্ছে। আমাদের দেশে ব্যাপক আকারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তবে আমরা শুধু অক্সফোর্ডের টিকার ওপর নির্ভরশীল নই। আমাদের কাছে বিকল্প হিসেবে ফাইজার রয়েছে।

তিনি জানান, সহজলভ্য ও কম তাপমাত্রায় সংরক্ষণ সুবিধার জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা বেছে নিয়েছিলো বাংলাদেশ। তবে, দেশে এখন আর অ্যাস্ট্রাজেনেকা নেই, আছে ফাইজার। 

তিনি আরও জানান, পার্শ্ব-প্রতিক্রিয়া শোনার পর ডিজি হেলথকে বলেছি। আমাদের একটা বিকল্প পথ তো বের করতে হবে। ভ্যাকসিন প্ল্যান কালকেই বানাতে পারবো না। 

অ্যাস্ট্রাজেনেকার ব্যাপারে খোঁজ-খবর নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ওভারসিস ডক্টরস ট্রেনিং প্রোগ্রাম চালুর পাশাপাশি ব্রিটেনে প্রশিক্ষিত নার্স প্রেরণ ও ভ্যাকসিন উৎপাদনে যুক্তরাজ্যের সাথে কাজ করার ওপরেও গুরুত্বারোপ করেন তিনি।

 

একাত্তর/জো
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর