চিকুনগুনিয়ার সম্ভাব্য ভ্যাকসিনের ইতিবাচক ফলাফল

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:০৪ পিএম

সারা বিশ্বে প্রায়ই প্রাদুর্ভাব হওয়া মশা-বাহিত ভাইরাস চিকুনগুনিয়ার বিরুদ্ধে ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ভালনেভার উদ্ভাবিত ভ্যাকসিন নতুন ব্যাপক আকারের পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে।

মঙ্গলবার দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর: এএফপি। 

ভালনেভার ফলাফলগুলোকে চিকুনগুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সুসংবাদ হিসেবে স্বাগত জানানো  হয়েছে তবে, বিশেষজ্ঞরা বলছেন আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ভাইরাসটির অত্যন্ত বিরল উপস্থিতি থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের লোকদের ওপর পরীক্ষাটি চালানো হয়েছে। 

বর্তমানে ভাইরাসটির জন্য কোনো ভ্যাকসিন বা চিকিৎসার সুযোগ নেই। ভাইরাসটি খুব কমই মারণঘাতী। তবে এতে আক্রান্ত লোকদের জ্বর হয় এবং কখনও কখনও অস্থিসন্ধিতে ব্যথা হয়।

ভালনেভা বলেছে, কোম্পানির ভিএলএ১৫৫৩ নামের ভ্যাকসিনটি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পর্যালোচনা করেছে।

র‌্যান্ডোমাইজড প্লেসবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়ালস (আরসিটিএস) তৃতীয় পর্যায়ে ভাইরাসের দুর্বল রূপটি ব্যবহার করে ইমিউন সিস্টেম সক্রিয় করাই ছিল এই ক্লিনিক্যাল ট্রায়েলের লক্ষ্য।

দ্য ল্যানসেট জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, ২৬৬ জনের একটি উপগোষ্ঠী ভ্যাকসিন পেয়েছেন, তাদের ২৬৩ জন অর্থাৎ ৯৯ শতাংশের অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা চিকুনগুনিয়া ভাইরাসকে প্রতিহত করতে পারে।

চার হাজার ১০০ জন সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর একটি বিস্তৃত ট্রায়ালে ভ্যাকসিনটিকে মোটামুটিভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়, যার পার্শ্বপ্রতিক্রিয়া অন্যান্য ভ্যাকসিনের মতোই।


একাত্তর/জো

বাংলাদেশে মশাবাহিত রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গুর আতঙ্কের মধ্যেই চিকুনগুনিয়া নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই দুটি রোগ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি...
ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার র‍্যাপিড অ্যালার্ট টিম সতর্ক করায় তিনটি প্রতিষ্ঠানের উৎপাদিত পাঁচটি সিরাপ জাতীয় ওষুধ ও ভারতের সেরাম ইন্সটিটিউটের উৎপাদিত একটি ভ্যাকসিন ব্যবহার না করতে জনসাধারণের প্রতি...
সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম হতে জানা যাচ্ছে যে, বিভিন্ন প্রতারকচক্র সাধারণ মানুষকে সুরক্ষা সিস্টেমের মাধ্যমে টিকার বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ প্রতারণা করে যাচ্ছে।কোভিড-১৯ ভ্যাকসিন...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর