সারাদেশে হাম উপসর্গে আর তিন মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯১৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৭৬২টি শিশু।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ হাজার ১৩৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ৯ হাজার ৬২০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনটি শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯১ ও এর উপসর্গ নিয়ে ৫২২টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬১৩।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৪৩২ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৪৮ জন) ও বরিশাল (১০৫ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় ৪৩২, রাজশাহীতে ৩৭, বরিশালে ১০৫, চট্টগ্রামে ১৪৮, ময়মনসিংহে ৫৩, সিলেটে ৬১, খুলনায় ৫৩ ও রংপুরে ১০টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার  ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৬ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২১০ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫২টি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৯২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২০৪টি...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজন মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৭৯ জন।
সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি। 
মাটির গুণগত মান বজায় রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা...
দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) তৎপরতা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পর এবার শেরপুরের নালিতাবাড়ী এবং দিনাজপুরের হিলি সীমান্ত...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর