মাটির বৈশিষ্ট্য বুঝে বৃক্ষরোপণের তাগিদ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

মাটির গুণগত মান বজায় রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শনিবার (৬ মে) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। যে এলাকায় যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আমাদের ঋতুচক্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। আগে জুন মাস এলেই নিয়মিত বৃষ্টিপাত হতো, কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াও একটি গুরুত্বপূর্ণ কারণ।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এক বিশাল কর্মপরিকল্পনার কথা জানানো হয় এই বৈঠকে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই বিশাল কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং এর সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। আগামী ১৪ জুন কক্সবাজারের ডুলহাজরায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এবং ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেল’-এর সদস্য জামাইল বশীর জেবি

একাত্তর/এসি
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতিবছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক এবং প্রতিরক্ষা ও রাজনৈতিক খাতে সম্পর্ক উন্নয়নে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক তীব্র...
সরকারের নেয়া কার্যক্রম দেশের সব জায়গায় ঠিকঠাকভাবে চলছে কিনা তা দেখভালের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় সাত মন্ত্রণালয়ের কার্যক্রম মুল‍্যায়ন করে এই নির্দেশ দেন তিনি। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৯১৫ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জোরপূর্বক ঠেলে পাঠানোর (পুশইন) তৎপরতা অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর পর এবার শেরপুরের নালিতাবাড়ী এবং দিনাজপুরের হিলি সীমান্ত...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর