হামে আরও পাঁচ মৃত্যু, মোট সাড়ে আটশ পার

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৫৯ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪১টি শিশু। 

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৩৪টি শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১৬ হাজার ৬৫৬টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ১১ হাজার পাঁচটি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গেই পাঁচ শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৬ ও এর উপসর্গ নিয়ে ৭৫৮টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৮৫৪।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৯৪ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৯৪ জন) ও বরিশাল (১১৪ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৩৯৪, রাজশাহীতে ৩১, বরিশালে ১১৪, চট্টগ্রামে ১৯৪, ময়মনসিংহে ৩৭, সিলেটে ১১৯, খুলনায় ৬০ ও রংপুরে ১০টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯টি জন।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৮০ জনের।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৫ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২২ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৬টি শিশু। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী।...
বহিরাগতদের নিয়ে শোভাযাত্রা করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত...
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর