রাজশাহীতে বাসায় ঢুকে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

রাজশাহীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করে জানান, এই নৃশংস হত্যাকাণ্ডের মামলার আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।

অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি জানান, এই রায়ে তারা সন্তুষ্ট নন এবং আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন আসামি লিমন। এরপর তিনি বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন।

এ সময় ছেলেকে বাঁচাতে তার মা তাসমিন নাহার এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলো।

একাত্তর/এসি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও...
মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদ নিহত হওয়ার আলোচিত মামলায় প্রধান আসামি বরখাস্ত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই...
পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারসহ ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আরেক পুলিশ কর্মকর্তাকে...
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিইওর পরকীয়ার জেরে নজিরবিহীন নেতৃত্ব সংকটে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। বান্ধবীর বিরুদ্ধে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তীব্র চাপের মুখে ৬৫...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর