ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে ২৭ দিনে মারা গেছে ১১২ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৪৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৭০৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৪ হাজার ৭১৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪২৫ জন। এছাড়া চট্টগ্রামে ১৮৯ জন, খুলনায় ১১২ জন, বরিশালে ৯৫ জন, রাজশাহীতে ৫৮ জন, ময়মনসিংহে ৩৫ জন এবং রংপুরে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন।

একাত্তর/কেআই
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬১৯।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৫১ জন।
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক...
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজায়...
গ্যাস সংযোগ পেলেই এই মুহূর্তে উৎপাদনে আসতে পারে অন্তত সাড়ে ৫ শ কারখানা। যাতে তৈরি হতে পারে বিপুল কমর্সংস্থান। এই জ্বালানির যোগান দ্রুত নিশ্চিত করতেই বাড়তি ব্যয়ে নতুন এফএসআরইউ নির্মাণের উদ্যোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর