৩৮ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলীয় রেসলার ব্রনসন রিড

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

অস্ট্রেলীয় পেশাদার কুস্তিগির ব্রনসন রিড আর নেই। ৩৮ বছর বয়সে মারা গেছেন বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ডব্লিউডব্লিউইর এই তারকা। শুক্রবার (২৮ নভেম্বর) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই। তাঁর প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে কী ধরনের জটিলতা দেখা দিয়েছিল, তা প্রকাশ করা হয়নি।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, রিংয়ে ব্রনসন ছিলেন অসাধারণ একজন পারফরমার। রিংয়ের বাইরেও তিনি ছিলেন চমৎকার মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ ও মেয়ের প্রতি সহমর্মিতা জানিয়েছে তারা।

ব্রনসনের মৃত্যুতে শুক্রবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাথেন্সে ডব্লিউডব্লিউইর আয়োজনে শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠান শুরু হয় তাঁর স্মরণে ১০টি ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে। পরে ম্যাচে অংশ নেওয়া কানাডীয় কুস্তিগির কেভিন ওয়েন্সের হাতে দেখা যায় ‘ব্রনসন’ লেখা কালো ব্যান্ড। ম্যাচের একপর্যায়ে প্রয়াত সহকর্মীকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন তিনি।

ওয়েন্স বলেন, ব্রনসন রিড রেসলিং ভালোবাসতেন। রিংয়ে পারফর্ম করাও ছিল তাঁর কাছে আনন্দের বিষয়। সবকিছুর ওপরে ছিল পরিবার। এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে একে অপরের যত্ন নেওয়া, ভালোবাসা এবং পরস্পরকে ক্ষমা করার আহ্বান জানান তিনি। ব্রনসনকে সহকর্মী হিসেবে পাওয়াকে সৌভাগ্যের বিষয় উল্লেখ করে ওয়েন্স বলেন, তাঁর অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হবে।

ডব্লিউডব্লিউইর সাবেক ও বর্তমান তারকারাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। ১৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও রেসলিং কিংবদন্তি রিক ফ্লেয়ার লিখেছেন, রেসলিং অঙ্গনকে আরও একজনকে অসময়ে হারাতে হলো।

ডব্লিউডব্লিউই হল অব ফেমার ডায়মন্ড ডালাস পেজও ব্রনসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে মর্মাহত হওয়ার কথা জানিয়ে প্রয়াত কুস্তিগির এডি গুয়েরেরোর কথা স্মরণ করেন তিনি। ব্রনসনের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানান পেজ।

উল্লেখ্য, ডব্লিউডব্লিউইর জনপ্রিয় তারকা এডি গুয়েরেরো ২০০৫ সালে মাত্র ৩৮ বছর বয়সে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এদিকে অস্ট্রেলীয় কুস্তিগির ব্রেন্ডন ভিঙ্ক, যিনি ডিউক হ্যানসন নামে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমি তোমাকে ভালোবাসি, জারমেইন।’

রেসলিংবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল আয়োজনের সময় পাওয়া আঘাত থেকে সেরে উঠছিলেন ব্রনসন। ওই আয়োজনে কোনো ম্যাচে অংশ না নিলেও একটি সংঘর্ষের সময় তাঁকে মঞ্চ থেকে ছুড়ে ফেলা হয়। পরে তিনি একটি টেবিলের ওপর আছড়ে পড়েন। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

স্বাধীন রেসলিং অঙ্গনে জোনাহ রক ও জে-রক নামে পরিচিত ছিলেন জারমেইন হ্যালি। ২০১৯ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। ২০২১ সালে সংস্থাটি থেকে বাদ পড়লেও এক বছর পর আবার ফিরে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত ডব্লিউডব্লিউইর সঙ্গে যুক্ত ছিলেন এই কুস্তিগির।

২০২৪ সালে ডব্লিউডব্লিউইর অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল’ জেতেন ব্রনসন। রিংয়ে শক্তিশালী উপস্থিতি ও পারফরম্যান্সের কারণে অল্প সময়েই দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।

গত কয়েক মাসে রেসলিং অঙ্গনে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান ইংলিশ কুস্তিগির বেঞ্জামিন স্যাটারলি। তাঁর মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি।

একাত্তর/কেএম
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে এক অনভিপ্রেত সংঘর্ষের পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন স্প্যানিশ ক্লাব তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েল। ৩০ বছর বয়সী এই ফুটবলারের আকস্মিক...
আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার অকালমৃত্যু নিয়ে চলমান হত্যা মামলায় এক বিস্ফোরক ও নতুন তত্ত্ব সামনে এনেছেন আদালত নিযুক্ত ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি। সান ইসিদ্রোর আদালতে সাক্ষ্য দেওয়ার...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
ফুটবল বিশ্বের অবিসংবাদিত মহাতারকা লিওনেল মেসির ব্যক্তিগত জীবনে নেমে এসেছে গভীর শোকার্ত অধ্যায়। পিতা হোর্হে মেসির প্রয়াণে গভীরভাবে ভেঙে পড়ে ইন্টার মিয়ামি থেকে সাময়িকভাবে বিরতি নিয়েছেন এই...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ১১০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মান্তিক...
রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজায়...
গ্যাস সংযোগ পেলেই এই মুহূর্তে উৎপাদনে আসতে পারে অন্তত সাড়ে ৫ শ কারখানা। যাতে তৈরি হতে পারে বিপুল কমর্সংস্থান। এই জ্বালানির যোগান দ্রুত নিশ্চিত করতেই বাড়তি ব্যয়ে নতুন এফএসআরইউ নির্মাণের উদ্যোগ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর