স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের আইন পাস করলো ইতালি

শ্রেণীকক্ষে বিদেশি শিক্ষার্থী থাকবে সর্বোচ্চ ৩০ শতাংশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এ আইনে স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুলের প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে বোরকা ও নিকাব পরলে সর্বোচ্চ এক হাজার ইউরো (প্রায় এক হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এ জরিমানার দায় নিতে হবে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

বৃহস্পতিবার ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন চারজন। ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পেল শিক্ষা সংস্কার আইনটি।

আইন পাসের পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ হিসেবে আইনটি করা হয়েছে। এর লক্ষ্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষ যথাসময়ে শুরু করা, ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের (পিএনআরআর) আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

নতুন বিধান অনুযায়ী, প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের বেশি হতে পারবে না। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করবে সরকার।

২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন জর্জিয়া মেলোনি। সেখানে স্কুলে মুসলিম শিক্ষার্থীদের বোরকা-নিকাব পরার বিষয়ে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হয় না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহ দেয়।

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি দিয়ে মেলোনি বলেছিলেন, স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। একই সঙ্গে ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকবে। এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টে আইনটি পাস হলো।

নতুন এ আইনের সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, আইনটি দেশটির শিক্ষা ব্যবস্থার মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে না। বরং এর কিছু বিধান শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

সূত্র: এএফপি

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে...
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত দুই দশকে ইতালিতে শিশু যৌন নিপীড়নের দায়ে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হয়ে প্রায় ৬০ জন ক্যাথলিক যাজক কারাদণ্ড পেয়েছেন। ইতালীয় বিশপ কনফারেন্সের (সিইআই) তত্ত্বাবধানে পরিচালিত এবং বুধবার প্রকাশিত এক...
নতুন এক মাফিয়া তদন্তে বাধার অভিযোগে, তদন্তের মুখে থাকা ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো ৭৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার ইতালির সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং...
আওয়ামী লীগ দেড় যুগ ধরে দেশের মানুষের অর্থ লুট করে অর্থনীতি ধ্বংস করেছে। সেই লুটের টাকায় দলটি এখন দেশকে ধ্বংস করার অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিট হুকস্ট্রাকে বহিষ্কারের দাবিতে করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন দুই লাখ ৮০ হাজারের বেশি কানাডীয় নাগরিক।  দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে...
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকবেই। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সচেতন থাকার...
২০২৭ সালের জুন মাস থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ করবে গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর