হাম সন্দেহে আরও ছয় মৃত্যু, মোট ৭০৮

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:০২ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৪৪ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭২টি শিশু। 

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১ হাজার ৯৫৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১ হাজার ৫৯৪টি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৮ হাজার ২৮৭টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয় শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৬১৫টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭০৮।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩১০জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (২০৯ জন) ও বরিশাল (৯৩ জন)।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণে‘র তালিকায় দেখা গেছে- ঢাকায় ৩১০, রাজশাহীতে ২১, বরিশালে ৯৩, চট্টগ্রামে ২০৯, ময়মনসিংহে ২৮, সিলেটে ৪৯, খুলনায় ২১ ও রংপুরে ১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

একাত্তর/এসি
হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে হামের উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৮৯ জন।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
বার্সেলোনায় থাকার সময় যাঁর পরিচয় ছিল ‘ইনজুরি-প্রোন’ (সহজেই চোটে পড়া) আর খামখেয়ালী এক শৃঙ্খলহীন খেলোয়াড়, সেই উসমান দেম্বেলে গেলো বছর স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামালকে পেছনে ফেলে জিতে নিয়েছেন ফুটবলের...
নরওয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উসমান দেম্বেলে যে টর্নেডো হ্যাটট্রিক করেছেন, তা ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। বর্তমান ব্যালন ডি'অর জয়ী এই ফরাসি ফরোয়ার্ড...
‘লিও বদলি হিসেবে খেলবে’ জর্ডান ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির এই একটি মাত্র বাক্য ওলটপালট করে দিয়েছে গত ২০ বছরের এক অনন্য মহাকাব্যিক রেকর্ড। রোববার সকালে জর্ডানের বিপক্ষে যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর