অস্টিওপোরোসিস সচেতনতায় সমন্বিত কর্মসূচির তাগিদ ডা. জুবাইদা রহমানের

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রোগটিকে একটি ‘নীরব মহামারি’ আখ্যা দিয়ে তিনি বলেন, সচেতনতা ও আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার অভাবে দেশের বিপুলসংখ্যক মানুষ দীর্ঘমেয়াদি শারীরিক কষ্ট ও হাড় ভাঙার ঝুঁকির মুখোমুখি হচ্ছেন।

মঙ্গলবা বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অস্টিওপোরোসিসে হাড় দুর্বল, পাতলা ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে, ফলে সামান্য আঘাতেই তা ভেঙে যায়। এটি মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কর্মক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেয়। ২০২৫ সালের এক পরিসংখ্যানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বাংলাদেশে প্রায় ৬০ লাখ মানুষ এই রোগে আক্রান্ত, তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে বয়স্ক নারী ও উন্নয়নশীল দেশের নারীরা এই রোগে সবচেয়ে বেশি ভোগেন।


উত্তর-মধ্য বাংলাদেশের এক গবেষণার তথ্য তুলে ধরে তিনি জানান, ৪৫-৮০ বছর বয়সী নারীদের মধ্যে অস্টিওপোরোসিসের হার ৪০ শতাংশ এবং ৮৩ শতাংশের বেশি নারীর হাড়ের ঘনত্বে ঘাটতি দেখা গেছে। সুনির্দিষ্ট পরিসংখ্যান নির্ধারণে বড় পরিসরে গবেষণা ও নিয়মিত স্ক্রিনিং দরকার বলে তিনি মনে করেন।

রোগ প্রতিরোধে কয়েকটি বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। তিনি একটি জাতীয় ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠন এবং মাঠপর্যায়ে কর্মরত প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ৬৪টি জেলাতেই স্ক্রিনিং ও সচেতনতা ছড়ানোর সুপারিশ করেন। পাশাপাশি প্রতিবছর ‘অস্টিওপোরোসিস সচেতনতা মাস’ পালন, নিয়মিত র‍্যালি, সেমিনার এবং যেখানে আধুনিক সুযোগ-সুবিধা নেই সেখানে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহারের পরামর্শ দেন। কন্যাশিশু ও তরুণীদের শৈশব থেকেই ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ পুষ্টি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ডা. আব্দুস সালাম এমপি। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

উল্লেখ্য, ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ইনসেপ্টার বৈজ্ঞানিক সহযোগিতায় বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অস্টিওপোরোসিস দিবস। চিকিৎসকরা একযোগে এই ব্যাধি প্রতিরোধে সমন্বিত সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপের দাবির প্রতি সমর্থন জানান।

একাত্তর/এআরএস
বিশ্ব হার্ট দিবসের একদিন পরেই দারুণ সুখবর দিলো জাপান। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক স্পর্শ করলো দেশটি। কৃত্রিমভাবে তৈরি হৃৎপিণ্ডের পেশির স্টেম সেল ব্যবহার করে বিশ্বে প্রথমবার...
দেশে ভয়াবহ রূপ নিয়েছে হাম এবং হামজনিত উপসর্গের সংক্রমণ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শিশু মৃত্যুর ঊর্ধ্বমুখী চিত্র। পরিস্থিতি এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও...
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা-নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
দেশের সব জেলায় অন্তত জরুরি ও জটিল (ক্রিটিক্যাল) চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বড়ো বড়ো হাসপাতাল ছাড়া ক্রিটিক্যাল...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর