হাম ও উপসর্গে আরও আট মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও আট জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিশ্চিত হামে একজন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়। একই সময়ের মধ্যে নতুন করে হামের উপসর্গ ধরা পড়েছে এক হাজার ১০৯ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট এক হাজার ২৬৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যু মোট এক হাজার ৩৭১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার সাতজন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের শরীরে। সব মিলিয়ে এক হাজার ১০৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৩৪ হাজার ২৮০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে দুই লাখ ২৫ হাজার ২৬৮ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৭৬ জনের শরীরে।

একাত্তর/কেআই
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৬ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৫২ জন হাসপাতালে ভর্তি...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন।
একদিন আগে চলতি বছরের ১৫ মার্চের পর হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিনের তথ্য এসেছিলো। কিন্তু এর ২৪ ঘণ্টা বাদেই এলো চরম দুঃসবাদ। এদিন হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চের পর এই প্রথম রোগটিতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৯৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক...
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর