সংলাপে একা যাবো না, জুলাই সনদ না মানলে ঐক্য নয়: জামায়াত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, সরকার সংলাপের আহবান জানালে জামায়াতে ইসলামী একা নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে অংশ নেবে।

গণভোটের রায় মানলে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলেও উল্লেখ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

এ সময় প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতীয় কিছু জনপ্রতিনিধির বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেওয়া বক্তব্য নিন্দনীয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

একাত্তর/এসি
রক্ত দিয়ে লেখা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মানলেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আবার ফিরে আসবে বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার...
ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন নানা...
চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ১৫ দফা দাবি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করেছে, একটি অশুভ শক্তি শ্রমিক আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল...
দেশের তৈরি পোশাকশিল্প ধ্বংস করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে...
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর