২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৩ জন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার তিনজন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৭৮ হাজার ১৪০ জন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) সবচেয়ে বেশি ৪০১ জন রয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৫৪ জন।  

ঢাকা ছাড়া অন্য বিভাগের মধ্যে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ছয়জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এক জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭২ হাজার ৭৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন চার হাজার ৮৬১ জন রোগী, যার মধ্যে ঢাকা বিভাগে দুই হাজার ২৯০ জন।   

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৫২৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬৭ জন, খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে চারজন রয়েছেন।  

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৪৫ জন রোগী। এ নিয়ে চলতি বছরের পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর...
একদিন আগে চলতি বছরের ১৫ মার্চের পর হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিনের তথ্য এসেছিলো। কিন্তু এর ২৪ ঘণ্টা বাদেই এলো চরম দুঃসবাদ। এদিন হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে এক হাজার ৩৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ারো ৫২০ জনে এবং মোট ভর্তি...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১৫ মার্চের পর এই প্রথম রোগটিতে কোনো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ৯৬টি শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক...
জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলায় আহত হয়ে দুই ইতালীয় নাগরিক মারা গেছেন এবং এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে অন্তত ১৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৪৮ জন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওেই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর