বিনামূল্যে মিলছে শিশুদের হার্টের ছিদ্রের চিকিৎসা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

বিনামূল্যে শিশুদের হার্টের ছিদ্র ও ভাল্বের জন্মগত ত্রুটির চিকিৎসা দিচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আর্থিকভাবে অসচ্ছল অন্তত ১৪০ জন শিশুকে বাছাই করে দেয়া হচ্ছে চিকিৎসা। এই কার্যক্রমে প্রতিটি শিশুর চিকিৎসার জন্য খরচ হচ্ছে এক থেকে তিন লাখ টাকা। যার পুরোটাই বহন করছে কাতার রেড ক্রিসেন্ট নামের একটি সংস্থা।

নোয়াখালীর সুজন (১১) ও তার বছরের বোন তাইবার জন্মের তিনমাস পর দুজনেরই হার্টে ছিদ্র ধরা পড়ে। টাকার অভাবে এতোদিন ব্যয়বহুল এই চিকিৎসা করতে পারছিলেন না তাদের বাবা মা। চিকিৎসার জন্য সন্তানদের নিয়ে তারা দ্বারে দ্বারে ঘুরেছেন। অবশেষে বিনামূল্যেই তারা চিকিৎসার সুযোগ পেলো।

জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইন্সটিটিউট বলছে, সপ্তাহব্যাপী চলা এই কার্যক্রমে চিকিৎসা উপকরণসহ আর্থিক সুবিধা দিচ্ছে কাতারের রেড ক্রিসেন্ট। হতদরিদ্র বা চিকিৎসা খরচ বহন অক্ষম, এমন পরিবারের ১৪০ জন শিশুকে দেয়া হচ্ছে এই চিকিৎসা। বছর জুড়ে যাচাই-বাছাই শেষে এই শিশুদের বাছাই করা হয়েছে। বিশেষ পদ্ধতির এই চিকিৎসায় কোন কাটা ছেঁড়া বা বড় কোন অস্ত্রোপচার ছাড়াই হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হচ্ছে।

জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার বলেন, যারা অসহায় শিশু তাদের বিনামূল্যে এই চিকিৎসা করা হচ্ছে।

দাতা সংস্থা কাতার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ বলছে, জাতীয় হৃদরোগ হাসপাতালের সাথে এটি তাদের চতুর্থ সহায়তা কার্যক্রম। এই কার্যক্রমে প্রতিটি শিশুর চিকিৎসার জন্য এক থেকে তিন লাখ টাকার পুরোটাই বহন করা হচ্ছে।

কাতার রেড ক্রিসেন্টের প্রতিনিধি ডা. মুরাদ বলেন, কাতার রেড ক্রিসেন্ট চাচ্ছে- যেসব দরিদ্র শিশু হার্টের সমস্যায় ভোগেন- তাদের এই খরচটা বহন করে তাদের সহায়তা করতে।

অস্ত্রোপচার শেষে সুস্থ না হওয়া পর্যন্ত শিশুদের পরামর্শ ও পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবে হৃদরোগ হাসপাতাল।

 

একাত্তর/আরএ
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
এক সময়ের শহুরে রোগ হিসেবে পরিচিত ডেঙ্গু এখন পৌঁছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। বছরের প্রথম আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্রায় ৮০ শতাংশই গ্রাম ও মফস্বল এলাকার।
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর