আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে ফ্লাইট নিষিদ্ধের কথা ভাবছে ইইউ

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ০৬:০৩ পিএম

আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশে করোনা ভাইরাসে নতুন একটি বিপজ্জনক ধরন ছড়িয়ে পড়ায় সেখান থেকে ইউরোপে সব ধরনের ফ্লাইট নিষিদ্ধের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। 

শুক্রবার (২৬ নভেম্বর) সংস্থাটির প্রধান উরসুলা ফন ডার লিয়েন এক টুইটবার্তায় জানান, নতুন বি.১.১.৫২৯ ধরনটির ছড়িয়ে পড়া রোধ করতে সদস্য দেশগুলোর সম্মতিক্রমে আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশগুলো থেকে ইউরোপে ফ্লাইট আগমনের ওপর জরুরি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। 

আরও পড়ুন: করোনার নতুন ধরন নিয়ে জরুরি সভা ডাকলো ডাব্লিউএইচও

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা থেকে সূত্রপাত হওয়া করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত ধরন বি.১.১.৫২৯ নিয়ে বিশেষ উদ্বেগে আছে বিশ্ব। নতুন ধরনটি নিয়ে উদ্বেগের কারণ আছে কিনা তা যাচাই-বাছাই করতে শুক্রবার (২৬ নভেম্বর) বিশেষ আলোচনায় বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার আশেপাশের দেশগুলোর মধ্যে এটি ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রতিবেশী দেশ বতসোয়ানাতে এই ভাইরাসটি পূর্ণ ডোজ টিকা নেওয়া মানুষকেও আক্রান্ত করছে বলে জানা গেছে। 

ধরনটি ছড়িয়ে পড়া রোধ করতে এরইমধ্যে দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা মহাদেশের সাতটি দেশ থেকে পর্যটক আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, ইসরাইল, জার্মানি ও সিঙ্গাপুর। 


একাত্তর/এসজে
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৭ মার্চ) ব্রাসেলসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর