ওমিক্রনে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে দেশে দেশে বন্ধ করা হচ্ছে সীমান্ত। তবে সংক্রমণ প্রতিরোধে এই ব্যবস্থার সমালোচনা করেছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বরং দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সাথে ফ্লাইট বাতিল না করে বিজ্ঞানসম্মত উপায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহী করছে সংস্থাটি।

আফ্রিকায় নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক মাতশিদিসো মোয়েতি এই আহ্বান জানান।

এক বিবৃতিতে মাতশিদিসো জানান, ভ্রমণ নিষেধাজ্ঞায় করোনার বিস্তার সামান্য কমলেও তা জীবন ও জীবিকাকে বেশ জটিল করে তুলবে। অহেতুক এসব বিধিনিষেধ আরোপ করার পক্ষে নয় সংস্থাটি।

আরও পড়ুন: সিঙ্গাপুর-মালয়েশিয়ার স্থলসীমান্ত চালু

এছাড়া জাতীয় ল্যাবে ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানোয় দক্ষিণ আফ্রিকার প্রশংসা করেন মাতশিদিসো।

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপরেই অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও কানাডায় করোনার নতুন এই ধরন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

করোনার ওমিক্রন ধরনের কারণে আফ্রিকার দেশগুলোর ওপর বিধিনিষেধ জারি করেছে কমপক্ষে ৪৪টি দেশ। জাপান এবং ইসরায়েল সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে অন্য দেশের নাগরিকরা এখন এই দুই দেশে প্রবেশ করতে পারবেন না।


একাত্তর/টিএ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন। 
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর