টেসলা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন ইলন মাস্ক!

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৩০ পিএম

চাকরি ছাড়ার কথা ভাবছেন ইলেক্ট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সিইও’র পদ ছেড়ে ফুলটাইম ইনফ্লুয়েন্সার হতে চান বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তি।

শুক্রবার (১০ ডিসেম্বর) এক টুইটে ইলন মাস্ক তার অনুসারীদের কাছে জানতে চান, আমি চাকরি ছেড়ে ফুলটাইম ইনফ্লুয়েন্সার হওয়ার কথা ভাবছি। এ বিষয়ে আপনারা কী ভাবেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় টেসলা সিইও’কে অনুসারীদের কাছে প্রায়ই বিভিন্ন ধরনের প্রশ্ন করতে দেখা যায়। গত মাসে তিনি টুইটারে জানতে চেয়েছিলেন, টেসলায় তার শেয়ারের ১০ শতাংশ কি বিক্রি করে দেওয়া উচিত? এতে সায় দিয়েছিলেন বেশিরভাগ মন্তব্যকারী। এরপর থেকে এ পর্যন্ত অন্তত ১২শ কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক।

এ কারণে বিশ্বের শীর্ষ ধনী সত্যিই প্রাতিষ্ঠানিক কাজ ছেড়ে দিতে পারেন বলে ধারণা করছেন অনেকে। যদিও জানুয়ারিতে এক কনফারেন্স কলে ইলন মাস্ক বলেছিলেন, তিনি আরও কয়েক বছর টেসলার সিইও থাকতে চান। তবে কাজের ব্যস্ততায় অবসর কম পাওয়া নিয়ে আক্ষেপও শোনা গিয়েছিল তার কণ্ঠে।

সেদিন ইলন মাস্ক বলেছিলেন, সপ্তাহে সাতদিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন-রাত কাজ করার বদলে আমার হাতে যদি আরেকটু বেশি ফ্রি সময় থাকতো, তাহলে খুবই ভালো হতো।
আরও পড়ুন: 


ইলন মাস্ক শুধু টেসলার নয়, মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স, ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং অবকাঠামো নির্মাণ কোম্পানি বোরিংয়েরও প্রতিষ্ঠাতা সিইও।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ২৬ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের চেয়ে তার সম্পদ অন্তত ৬ হাজার ৬০০ কোটি ডলার বেশি।


একাত্তর/এসএ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
অবশেষে ভারতে এলো টেসলার। ইলন মাস্কের কোম্পানির এই ইলেক্ট্রিক গাড়ির শো-রুম প্রথম মুম্বইয়ে খুললেও পর্যায়ক্রমে দিল্লিসহ বেশ কিছু বড় শহরে টেসলারের শোরুম হবে। প্রায় চার হাজার স্কয়ার ফুটের বিলাসবহুল...
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা।
টেসলার প্রধান নির্বাহী পরিচালক (সিইও) ইলন মাস্কের বেতন প্যাকেজ ৫৬ বিলিয়ন ডলার। এ কোম্পানির বিনিয়োগকারীদের ভোটাভুটির মাধ্যমে এই অর্থের পরিমাণ নির্ধারিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর