মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:৩৩ পিএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি মহাসড়কে দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনার পর রাত ১১টা ৪২ মিনিটে সংবাদ পায় উদ্ধার কর্মীরা। এরপর আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

সেলাঙ্গর রাজ্যের দমকল বাহীনির প্রধান নোরাজাম খামিস জানান, তিনটি যাত্রীবাহী গাড়ি, একটি সেমি-ট্রেলার এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে করে ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। গুরুতর আহতসহ আহত হন অন্তত ১৭ জন।

তিনি আরো জানান, মৃতদের একজন পুরুষ, একজন নারী এবং অন্য আটজন শিশু। শিশুদের মধ্যে ৫ জন ছেলে, ৩ জন মেয়ে।

আরও পড়ুন: ক্যাপিটল হিলে হামলার দায়ে ট্রাম্প সমর্থকের ৬৩ মাসের কারাদণ্ড

ট্রেলারে চাপা পড়া গাড়িগুলো থেকে হতাহতদের উদ্ধারে একটি ক্রেন ব্যবহার করতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
বরগুনার তালতলীতে প্রথমবারের মতো বিরল ও বিষধর ‘স্পট-টেইলড গ্রিন পিট ভাইপার’ বা দাগী লেজা সবুজ বোড়া সাপ উদ্ধার করা হয়েছে। 
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর