আফ্রিকায় দেড় কোটি টিকা দেবেন এরদোগান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০১:২১ পিএম

আফ্রিকা মহাদেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এমন বিপর্যয়ে আফ্রিকার দেশগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি করোনার দেড় কোটি ডোজ টিকা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

ইস্তানবুলে তুরস্ক-আফ্রিকা সামিটে শনিবার (১৮ ডিসেম্বর) এ ঘোষণা দেন এরদোগান। এতে ১৬ দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন।

কোন দেশের তৈরি ভ্যাকসিন পাঠানো হচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করেননি তুরস্কের প্রেসিডেন্ট।

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, দরিদ্র-পীড়িত আফ্রিকার দেশগুলোর বহু মানুষ এখনও করোনার টিকা পায়নি। এমতাবস্থায় ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার মোট জনগোষ্ঠীর মাত্র ৬ শতাংশ করোনার টিকা নিয়েছেন। এটি বৈশ্বিক বৈষম্যেরই চিত্র। আফ্রিকার মানুষগুলোর ওপর অবিচার করা হয়েছে। তাই তুরস্ক সেখানে দেড় কোটি টিকা পাঠাবে।

আরও পড়ুন: বাগদাদে অল্পের জন্য রক্ষা পেলো মার্কিন দূতাবাস

এরদোগান বলেন, নিজস্ব ভ্যাকসিনের উন্নয়ন করছে তুরস্ক। তাকুভেক নামে ভ্যাকসিনটি শিগগিরই অনুমোদন পাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অনুমোদন পেলে এগুলো কিছু অংশ আফ্রিকায় পাঠানো হবে।


একাত্তর/আরএ

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর