বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২৮ কোটি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১:০৩ এএম

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৯৮৫ জন।

সোমবার (২৭ ডিসেম্বর) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যমতে, বিশ্ব এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ লাখ ১৬ হাজার ৩৭০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ কোটি ৩ লাখ ৬০ হাজার ৬৮৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৯৬ হাজার ৩৮৪ জন এবং মৃত্যু ৫২ জনের। রাশিয়ায় মৃত্যু ৯৬৮ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৭২১ জন। ফ্রান্সে আক্রান্ত ২৭ হাজার ৬৯৭ জন এবং মৃত্যু ৯৬ জন। তুরস্কে আক্রান্ত ২০ হাজার ১৩৮ জন এবং মৃত্যু ১৭৩ জন। ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৮৩ জন এবং মৃত্যু ৮১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/এআর

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর