সিডনিতে প্রায় ৯শ' মানুষের করোনা ফলাফলে ভুল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৯শ' মানুষের ভুল কোভিড রিপোর্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছে একটি পরীক্ষাগার।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে 'সিডপ্যাথ ল্যাব' নামে ওই পরীক্ষাগার কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনের ছুটির সময় কোভিড টেস্টের ব্যাপক চাপ থাকার কারণে কর্মীরা এই ভুল করে বসেন। যার ফলে ৮৮৬ জনের করোনা হলেও তাদের রিপোর্ট নেগেটিভ আসে। 

এ সপ্তাহের শুরুতে তারা জানিয়েছিল, বড়দিনের দিন তারা চারশ' মানুষকে তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছিল। তবে পরদিন তাদের জানানো হয়, রিপোর্টে ভুল ছিল। 

এরপরই সিডপ্যাথ জানায়, আরও বিশাল সংখ্যক মানুষের রিপোর্টে ভুল রয়েছে। ফলাফল নিশ্চিত হওয়ার আগেই অনেকের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানিয়েছিল তারা। 

আরও পড়ুন: জিহাদে উস্কানি দেওয়ায় ফ্রান্সে মসজিদ বন্ধ

মঙ্গলবার তারা জানায়, আরও ৪৮৬ জনের করোনা পজিটিভ রিপোর্টকে ভুলবশত নেগেটিভ হিসেবে জানানো হয়। 

বিবৃতিতে তারা জানায়, ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর তাদের পরীক্ষাগারে করোনা পরীক্ষা করানোর হার ব্যাপকভাবে বেড়ে গেছে। চাপ সামলাতে স্বয়ংক্রিয় প্রক্রিয়ার বদলে ম্যানুয়ালি কাজ করা শুরু করে তারা। আর এর ফলেই এই ভুল হয়েছে বলে দাবি তাদের। 

'দুর্ভাগ্যবশত তথ্য প্রক্রিয়াজাতকরণে সামান্য একটি ত্রুটির জন্য ভুল ফলাফল আসার ঘটনাটি ঘটেছে', বিবৃতিতে বলেছে তারা। 


একাত্তর/এসজে

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর