করোনায় স্বাস্থ্যসেবা কর্মীদের ছুটি বাতিল করল কাতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৯ পিএম

ওমিক্রন যেন পিছু ছাড়ছেই না। এরইমধ্যে দেখা দিয়েছে নতুন ঢেউয়ের আশঙ্কা। আর প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো এমন যুক্তিতেই সম্ভবত কাতারের স্বাস্থ্যসেবা খাতের সব কর্মীর ছুটি বাতিল করেছে দেশটির প্রধান স্বাস্থ্যসেবাদানকারী সরকারি সংস্থা।

উপসাগরীয় অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকারি স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের ছুটি বাতিলের এই পরিকল্পনা করা হয়েছে বলে ওই সংস্থার এক অভ্যন্তরীণ নথিতে জানা গেছে। খবর এএফপির।

এএফপির প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে মধ্যপ্রাচ্যের ছয় রাষ্ট্র বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

এর আগে, সোমবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্যসেবা সংস্থা হামাদ মেডিক্যাল করপোরেশনের অভ্যন্তরীণ নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নথিতে সাম্প্রতিক সময়ে কাতারে কোভিড-১৯ সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই কার্যক্রমের সাথে যুক্ত ক্লিনিক্যাল এবং প্রশাসনিক কর্মীদের ছুটি বাতিলের কঠিন সিদ্ধান্তের কথা জানা যায়।

আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বিশ্বব্যাপী সাড়ে ১১ হাজার ফ্লাইট বাতিল

অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত তা বলবৎ থাকার কথাও নথিতে উল্লেখ করা হয়।

বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে দেশটিতে। আয়োজনে করোনার হানা মোকাবিলায় অতিরিক্ত পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সংকট মোকবিলায় অতিরিক্ত সময় ধরে দায়িত্ব পালনের জন্য কর্মীদের প্রণোদনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কাতারে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬১৬ জন। তবে গত মে মাসের পর সোমবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৩৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


একাত্তর/টিএ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর