যৌন নির্যাতনে সহায়তার দায়ে ফেঁসে গেলেন ম্যাক্সওয়েল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০:০৬ পিএম

কিশোরীদের যৌননিগ্রহ করতে প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনকে সহায়তা করা ও অল্প বয়সী মেয়েদের পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন গিলেইন ম্যাক্সওয়েল। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) নিউ ইয়র্কের একটি আদালতের ১২ সদস্যের জুরি বোর্ড পাঁচ দিন ধরে আলোচনার পর ৬০ বছর বয়সী এ নারীকে দোষী সাব্যস্ত করে রায় দেন। তার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের পাঁচটিতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। যারমধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হল, যৌনদাসী হিসেবে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে পাচার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলছে, এই রায়ের ফলে গিলেইন ম্যাক্সওয়েলকে বাকি জীবন কারাগারে কাটাতে হতে পারে। যদিও রায় ঘোষণার সময় ম্যাক্সওয়েলের মধ্যে কোনো ভাবান্তরও দেখা যায়নি। 

গিলেইন ম্যাক্সওয়েল ছিলেন লন্ডন এবং নিউ ইয়র্কের উচ্চ সমাজের একজন প্রতিনিধি, যিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রতিতাবৃত্তি করতে উৎসাহ দিতেন এবং নারী পাচারে ভূমিকা পালন করতেন। 

স্কাই নিউজের খবরে বলা হয়েছে, রায় ঘোষণার পর গিলেইনের আইনজীবীরা জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

ম্যাক্সওয়েল বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের প্রথমটি হলো, যৌনদাসী হিসেবে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে পাচার। এই অপরাধের দায়ে মার্কিন আইনে তার সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া বাকি অভিযোগগুলোর জন্য তার আরও ১০ বছরের কারাদণ্ড হতে পারে। 

চারজন নারী গিলেইনের বিপক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, ১৮ বছর হওয়ার আগেই মার্কিন ধনকুবের জেফরি এপস্টিনকে তাদের যৌননিগ্রহ করেছেন আর এই কাজে ম্যাক্সওয়েল সহায়তা করেছেন।

image

প্রয়াত মার্কিন ধনকুবের জেফরি এপস্টিন ও গিলেইন ম্যাক্সওয়েল।

এদিকে এ রায় ঘোষণার পর মার্কিন অ্যাটর্নি ড্যামিয়েন ইউলিয়ামসসহ একাধিক নারী সংগঠন ও মানবাধিকার সংগঠন এ রায়কে স্বাগত জানিয়েছে। 

তবে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচার চলার সময় এপস্টিন ২০১৯ সালের ১০ আগস্ট কারবন্দি অবস্থায় আত্মহত্যা করেন। 

ম্যাক্সওয়েলের সাজা কখন ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।  


একাত্তর/আরবিএস  

ইরানে চলমান মার্কিন আগ্রাসনে কয়েকটি ঘটনায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে বলে দাবি করেছে জাতিসংঘের ইরানবিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধান মিশন।
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর