শাড়ি পড়ে কোরআন ছুঁয়ে শপথ নিলেন শাহানা

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১:০৩ পিএম

‘বাংলাদেশ থেকে আসা এই দু’জন অভিবাসী আগে কখনো নিউইয়র্কের সিটি হলে আসার সুযোগই পাননি। তারা প্রথম সেখানে গেলেন তাদেরই জনপ্রতিনিধি হিসেবে নিজেদের কন্যার শপথগ্রহণ দেখার জন্য’। 

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে শপথ নেয়ার আনন্দ অনুভূতি এভাবেই বর্ণনা করেছেন শাহানা হানিফ। 

এক টুইটারে তিনি আরও লেখেন, ‘আমি কৃতজ্ঞ এবং আমার পরম সৌভাগ্য যে তখন আমার বাবা-মা পাশে ছিলেন; যেমনি করে পুরোটা জীবন তারা সমর্থন দিয়ে গেছেন’। 

কেবল বাবা মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, শাহানা হানিফের কথায় ফুটে উঠেছে তার আসল কাজটি করার কথা। 

তিনি বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। তবে আমি যাদের জনপ্রতিনিধি, তারা নানা জায়গা থেকে এসে মিলিত হয়েছেন। আমি সবার কাউন্সিলওম্যান। তাই সবার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করবো। এখন আমি কাজ করার জন্য প্রস্তুত’।

কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে এবার নিউইয়র্কের সিটি কাউন্সিলে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের তেমন কোন আয়োজন ছিল না। প্রতি ঘণ্টায় একজন করে জনপ্রতিনিধি শপথ নেন। 

সেক্ষেত্রে শাহানা হানিফ শপথ নেন স্থানীয় সময় ২৮ ডিসেম্বর বিকেলে। একজন মুসলমান হিসেবে তিনিই প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিলের কোন পদে পবিত্র কোরআন শরিফের উপর হাত রেখে শপথ নেন। 

গত বছরের ২ নভেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি নির্বাচনে ডিসট্রিক্ট-৩৯ (ব্রুকলিন) থেকে বিপুল ভোটে বিজয়ী হন বাংলাদেশি বংশোদ্ভূত এবং ডেমোক্রেটিক পার্টির সমাজকর্মী শাহানা হানিফ। তিনি মোট ভোটের ৮৯ শতাংশ পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির উইনকোফ পান মাত্র আট শতাংশ ভোট।

image


শপথ গ্রহণের সময় শাহানা হানিফের বাবা চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, মা রেহানা হানিফ এবং তার ক্যাম্পেইন টিমের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বাবা-মাকে সঙ্গে নিয়ে সিটি হলে প্রবেশ করেন শাহানা হানিফ। 

সেখানে স্পিকারের একজন প্রতিনিধি তাকে শপথবাক্য পাঠ করান। শাহানা হানিফ যে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন, তা তিনি বাসা থেকেই সঙ্গে করে নিয়ে যান। শপথের সময় তার মা রেহানা হানিফ পবিত্র কোরআন শরিফ হাতে ধরে রাখেন।

শাহানা হানিফের জন্ম যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে হলেও, তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য মায়ের মতো তিনিও একটি শাড়ি পড়ে উপস্থিত হয়েছিলেন শপথ নেয়ার অনুষ্ঠানে। আর পুরো বিষয়টি হৃদয় ছুঁয়ে গেছে প্রবাসীদের। 

তারা এখন গর্ব নিয়ে শাহানা হানিফের উদাহরণ দিচ্ছেন। বলছেন, 'তাদের সন্তানেরা এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে এই বিজয়ী তরুণীর কাছ থেকে'। 

শাহানা হানিফ বলেন, ‘এখন আমাদেরকে কোভিড নিয়ে কাজ করতে হবে। কারণ গত দু’সপ্তাহ ওমিক্রন ভেরিয়েন্ট অনেকটাই বেড়ে গেছে। তাই এ মুহূর্তে আমার মূল লক্ষ্য থাকবে কোভিড পরিস্থিতি মোকাবেলা এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এরপর ধাপে ধাপে অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে কাজ করবো’।

image


আরও পড়ুন: দেশে প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট

মেয়ের সাফল্যে দারুণ খুশি শাহানা হানিফের বাবা মোহাম্মদ হানিফ বলেন, ‘আমার মেয়ে নিউইয়র্ক সিটির কাউন্সিলওমেন হিসাবে শপথ নিয়েছেন। আমি এবং আমার পরিবার এতে খুবই আনন্দিত। আপনারা সবাই দোয়া করবেন, আমার মেয়েটা যেন তার উপর দেয়া দায়িত্ব সঠিকভাবে করতে পারে’।


একাত্তর/এসি

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের পর গত কয়েক দিনের স্নায়ুযুদ্ধের অবসান ঘটল। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপাতি বিজয়ের দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল ও ব্যয়বহুল শহর নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী জোহরানের জন্ম উগান্ডায়।
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর