করোনায় বিশ্বজুড়ে কমলো মৃত্যু-শনাক্ত

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এ দিন আরও তিন হাজার ৮৭৫ জনের মৃত্যু হয়েছে বিশ্বে। এ নিয়ে মোট মৃত্যু ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬২ ছাড়ালো। 

রোববার (২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আগের দিন অর্থাৎ শনিবার (১ জানুয়ারি) করোনায় বিশ্বে পাঁচ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়। আর রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৫০৩ জন।

সাইটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গেলো ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৯২৮ জন। আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৯২০ জন।  

যুক্তরাজ্যের পর ফ্রান্সেও বাড়ছে আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১১০ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬১ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ২৫৭ জন। আর যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬২ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন ১৫৪ জন।

এদিকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে রাশিয়াতেও, ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৮৪৭ জন এবং সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৭৫১ জন। ইতালিতে আক্রান্ত এক লাখ ৪১ হাজার ২৬২ জন এবং মারা গেছেন ১১১ জন। জার্মানিতে আক্রান্ত ১৯ হাজার ৭০৬ জন এবং মারা গেছেন ৭০ জন। ইউক্রেনে পাঁচ হাজার ২৬ জন শনাক্ত এবং মারা গেছেন ১৯০ জন। ব্রাজিলে সংক্রমণের হার কিছুটা কমে এসেছে। দেশটিতে মারা গেছেন ৩০ জন এবং সংক্রমিত হয়েছেন তিন হাজার ৯৮৬ জন।

আরও পড়ুন: দেশে প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা ফকিরহাট

এছাড়া ইরানে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন, তুরস্কে ১৪৫ জন, পোল্যান্ডে ৫০৫ জন, দক্ষিণ আফ্রিকায় ৫৩ জন এবং মেক্সিকোতে ১৪৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/আরবিএস 

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর