তুষারপাতে নিভে গেছে কলোরাডোর দাবানল

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১০:০৫ পিএম

তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ভয়াবহ দাবানল নিভে যাওয়ায় ফিরে আসতে শুরু করেছেন রাজ্যটির বোল্ডার কাউন্টির বাসিন্দারা। একইসঙ্গে তুষারপাত শুরু হওয়ায় দাবানলে আর কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার (৩১ ডিসেম্বর) মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ছয় হাজার একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। এ সময় দাবানলের আগুনে পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি।

স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানান, দাবানলের কারণে বেশ কয়েকটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে। তবে এতে কারো প্রাণহানি ঘটেনি। বিষয়টিকে ‘ক্রিসমাস মিরাকল’ হিসেবে উল্লেখ করেন তিনি।

স্থানীয় কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বাতাসের কারণে ঘণ্টায় ১৬৯ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ছিল। আগুনের লেলিহান শিখা সবকিছু গ্রাস করতে শুরু করলে কয়েক হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যান। সরিয়ে নেওয়া অনেককে।

গত বছর কলোরাডো রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের কারণেই এমন পরিস্থিতি দাঁড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম-উত্তর আমেরিকায় আগুন আরও তীব্র হয়েছে।


একাত্তর/এসএ

বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর