টিকার চতুর্থ ডোজ অ্যান্টিবডি তৈরি করে পাঁচগুণ: গবেষণা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:০১ এএম

করোনা প্রতিরোধে প্রদানকৃত টিকার চতুর্থ ডোজ এক সপ্তাহের ভেতর শরীরে পাঁচগুণ অ্যান্টিবডি তৈরি করছে। ইসরায়েলি একটি গবেষণায় প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেশটির প্রধানমন্ত্রী নেফতালি বেনেট এসব কথা জানান। 

ইজরায়েলের একটি মেডিকেল সেন্টারের স্বাস্থ্যকর্মীদের মধ্যে টিকার দ্বিতীয় বোস্টার ডোজের ট্রায়ালের সময় নেফতালি বেনেট এই কথা জানান। তিনি বলেন, চতুর্থ ডোজ দেওয়ার এক সপ্তাহ পর আমরা নিশ্চিত হলাম যে টিকার চতুর্থ ডোজ নিরাপদ। খবর আল-জাজিরার। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, গবেষণার প্রাথমিক ফলাফলে দেখা যায় তৃতীয় ডোজের মতো চতুর্থ ডোজও নিরাপদ। উল্লেখ্য, দেশটির প্রায় ৯৫ লাখ মানুষের মধ্যে অন্তত অর্ধেক মানুষকে ইতোমধ্যে টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।   

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউেএইচও) বলেছে, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যে আগের ধরনগুলোর চেয়ে মৃদু উপসর্গের সেই ব্যাপারে আরও তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।  


একাত্তর/এআর

ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডসের টিকা তৈরি করার দাবি করছে রাশিয়া। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে বিশ্বে এইডসের প্রথম টিকা হবে এটি।
ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করেছে মস্কো।
উত্তর গাজায় দখলদার ইসরাইলি সেনাবাহিনী হামলা জোরদার করায় শিশুদের পোলিও টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম স্থগিত করেছে জাতিসংঘ।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাতের বিকাশ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর