করোনা আক্রান্ত ছেলেকে গাড়ির ট্রাঙ্কে রাখায় মা গ্রেপ্তার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে নিজের করোনা পজিটিভ সন্তানকে গাড়ির ট্রাঙ্কে আটকে রাখার দায়ে এক মা'কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সারাহ বিম নামে ওই স্কুল শিক্ষক টেক্সাসের বাসিন্দা। তার বিরুদ্ধে শিশুর জীবন বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। 

গত ৩ জানুয়ারি টেক্সাসের হ্যারিস কাউন্টিতে একটি ড্রাইভ-থ্রু টেস্টিং সাইটে সারাহর গাড়ির ট্রাঙ্ক থেকে মানুষের আওয়াজ পাওয়ার পর পুলিশে খবর দেন এক প্রত্যক্ষদর্শী। 

সারাহ পরে পুলিশকে জানান, তার ১৩ বছর বয়সী ছেলের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর এ ব্যাপারে আবার নিশ্চিত হতে তার টেস্ট করাতে নিয়ে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন: চীনে বিস্ফোরণে ভবন ধসে অন্তত ১৬ জন নিহত

এসময় নিজে যাতে আক্রান্ত না হন তাই ছেলেকে গাড়ির পেছনের ট্রাঙ্কে আটকে রাখেন তিনি। 

তবে টেস্টিং সাইটে পৌঁছানোর পর ছেলেকে গাড়ির পেছনের আসনে বসতে না দিলে তার পরীক্ষা করাতে অসম্মতি জানান এক নার্স। 

পুলিশে খবর দেওয়ার পর তারা এসে সারাহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে তারা। 


একাত্তর/এসজে 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর